হোম
অপরাধ

কুড়িগ্রামের তিস্তার বালু দিয়ে জমি ভরাটের অভিযোগে ড্রেজার জব্দ ও ধ্বংস।

ইব্রাহীম আলম সবুজ,কুড়িগ্রাম প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬ ৬:২৬ পূর্বাহ্ণ

ফাইল ছবি

কুড়িগ্রামের তিস্তার বালু দিয়ে জমি ভরাটের অভিযোগে ড্রেজার জব্দ ও ধ্বংস করেছে তিস্তা নদীর ভাঙনে বসতভিটা হারানো কয়েকটি পরিবারের ঘর নির্মাণের জন্য জমি ভরাট করতে নদী থেকে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করা হচ্ছিল। এ জন্য ৫ শতক জায়গা ভরাটের মৌখিক অনুমতি দেওয়া হয়েছিল বলে সংশ্লিষ্টদের দাবি। তবে স্থানীয়দের দাবি, এরই মধ্যে প্রায় ২০ শতক জমি ভরাট করা হয়েছে এবং আরও ৩৫ শতক জমি ভরাটের প্রক্রিয়া চলছিল। সব মিলিয়ে ৫৫ শতক জমি ভরাটের পরিকল্পনা ছিল বলে তারা জানান।

এ ঘটনায় স্থানীয়দের অভিযোগের পর অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিন, পাইপসহ বালু উত্তোলনের বিভিন্ন সরঞ্জাম নষ্ট করেছে উপজেলা প্রশাসন। ঘটনাটি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তৈয়বখাঁ এলাকায়। সোমবার ২১ সেপ্টেম্বর বিকেলের দিকে তৈয়বখাঁ এলাকায় এ অভিযান পরিচালনা করেন রাজারহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমান।

স্থানীয় সূত্র জানায়, অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা সরে যান বলে স্থানীয়দের দাবি। পরে ঘটনাস্থলে থাকা একটি ড্রেজার মেশিন, বালু উত্তোলনের পাইপসহ বিভিন্ন সরঞ্জাম নষ্ট করে দেওয়া হয়। এ সময় আরেকটি ড্রেজার নৌকায় করে সরিয়ে নেওয়া হয়েছে বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের দেওয়া তথ্য ও সরেজমিনে জানা যায়, গত ২৩ আগস্ট তৈয়বখাঁ এলাকায় তিস্তা নদী থেকে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করে বসতভিটার জমি ভরাটের কাজ শুরু হয়। তিস্তার ভাঙনে বসতভিটা হারানো কয়েকটি পরিবার ঘর নির্মাণের জন্য জমি ভরাট করছিল বলে স্থানীয়রা জানান।স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অপিয়াল নামে এক ব্যক্তির প্রায় ২৫ শতক, শরীফ মিয়ার ১৫ শতক এবং আব্দুল খালেকের ১৫ শতক জমি ভরাটের পরিকল্পনা নেওয়া হয়েছিল। এসব জমিতে কয়েকটি বসতবাড়ি নির্মাণের কথা ছিল।

নদী থেকে ড্রেজারের মাধ্যমে বালু তুলে পাইপের সাহায্যে সরাসরি নির্ধারিত জমিতে ফেলা হচ্ছিল। কাজ শুরুর সময় নির্ধারিত জায়গা ভরাট করতে প্রায় ১০ দিন সময় লাগবে বলে জানানো হলেও স্থানীয়দের দাবি, প্রায় এক মাস পরও বালু উত্তোলন ও জমি ভরাটের কার্যক্রম চলছিল।

বালু উত্তোলনের অনুমতির বিষয়ে বেলাল হোসেন নামে এক ব্যক্তি দাবি করেন, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদ প্রায় এক থেকে দেড় মাস আগে তিস্তা নদীর বালু দিয়ে ৫ শতক জায়গা ভরাটের মৌখিক অনুমতি দিয়েছিলেন। তার দাবি, তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের বসতভিটা পুনর্গঠনের বিষয়টি বিবেচনায় নিয়েই ওই অনুমতির কথা বলা হয়েছিল।

এ বিষয়ে সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদ এবং আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ জানান, তিস্তা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত হওয়ায় ৫ শতক জায়গা ভরাটের জন্য মৌখিকভাবে অনুমতি দেওয়া হয়েছিল।

তবে স্থানীয় সূত্রের দাবি, ওই অনুমতির বিপরীতে ইতোমধ্যে প্রায় ২০ শতক জমি ভরাট করা হয়েছে। এরপর আরও ৩৫ শতক জমি ভরাটের প্রক্রিয়া চলছিল। ফলে মোট ৫৫ শতক জমি ভরাটের পরিকল্পনা ছিল বলে স্থানীয়রা জানান। এতে প্রশ্ন উঠেছে, ৫ শতক জায়গা ভরাটের মৌখিক অনুমতির বিপরীতে কীভাবে ২০ শতক জমি ভরাট করা হলো এবং আরও ৩৫ শতক জমি ভরাটের উদ্যোগ নেওয়া হলো।

তৈয়বখাঁ এলাকায় ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা চলছিল। এর মধ্যে গত ২০ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে বালু উত্তোলনের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। এরপর বিষয়টি স্থানীয়ভাবে আলোচনায় আসে এবং প্রশাসনের নজরে যায়। পরদিনই ঘটনাস্থলে অভিযান চালায় উপজেলা প্রশাসন।

স্থানীয়রা বলছেন, তিস্তা নদীর ভাঙনে বসতভিটা হারানো পরিবারগুলোর পুনর্বাসন জরুরি। তাদের ঘর নির্মাণের জন্য জমি ভরাটের প্রয়োজন হলে প্রশাসনের সমন্বয়ে বৈধ ও সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়া উচিত। একই সঙ্গে নদী থেকে বালু উত্তোলন ও জমি ভরাটের ক্ষেত্রে প্রয়োজনীয় সরকারি অনুমোদন ও বিধিবিধান মানা হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা দরকার।

এদিকে প্রশাসনের অভিযানের পর তৈয়বখাঁ এলাকায় ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ রয়েছে।

তবে ৫ শতকের মৌখিক অনুমতির বিপরীতে ২০ শতক জমি ভরাট এবং আরও ৩৫ শতক জমি ভরাটের প্রক্রিয়ায় থাকার বিষয়টি কীভাবে ঘটল, মোট ৫৫ শতক ভরাটের পরিকল্পনা কীভাবে নেওয়া হয়েছিল এবং নদী থেকে বালু উত্তোলনের ক্ষেত্রে বিধিবদ্ধ কোনো অনুমোদন ছিল কি না-এসব প্রশ্নের স্পষ্ট উত্তর মেলেনি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সুনামগঞ্জে অপহরণের দুই মাসেও অদৃশ্য কারনে উদ্ধার হয়নি স্কুলছাত্রী,আসামিরা ধরাছোঁয়ার
অপরাধ 4 hours আগে

পঞ্চগড়ে বিরোধপূর্ণ জমিতে কার্যবিধির ১৪৪ ধারা জারি। বাদিকে হুমকির অভিযোগ।
আইন-বিচার 4 hours আগে

কুড়িগ্রামের তিস্তার বালু দিয়ে জমি ভরাটের অভিযোগে ড্রেজার জব্দ ও
অপরাধ 4 hours আগে

দিনাজপুর পার্বতীপুরের পল্লীতে মাদক বিরোধী অভিযান।
আইন-বিচার 5 hours আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে স্কুল ফিডের দুধ খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ। 
রংপুর 19 hours আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি
ঢাকা 24 hours আগে

কুড়িগ্রামের তালা ভেঙে বাজার অফিস দখলের অভিযোগ যুবদলের জমকালো উদ্বোধন।
আইন-বিচার 24 hours আগে

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 24 hours আগে

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় সড়কের বেহাল দশা চলাচলে দুর্ভোগ, কালভার্টের গর্তে দুর্ঘটনার
জনদুর্ভোগ 24 hours আগে

টাপেন্টাডল সেবনের অভিযোগে দুইজনের বিনাশ্রম কারাদন্ড
অপরাধ 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক