হোম
আইন-বিচার

কুড়িগ্রামের তালা ভেঙে বাজার অফিস দখলের অভিযোগ যুবদলের জমকালো উদ্বোধন।

ইব্রাহীম আলম সবুজ,কুড়িগ্রাম প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১২ পূর্বাহ্ণ

ফাইল ছবি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান বাজারে বাজার কমিটির জন্য নির্ধারিত একটি অফিস দখল করে যুবদলের কার্যালয় করার অভিযোগ উঠেছে। দীর্ঘদিন তালাবদ্ধ থাকা অফিসটির তালা ভেঙে সেখানে দলীয় কার্যালয় স্থাপন করা হয় বলে অভিযোগ স্থানীয়দের। প্রায় এক মাস পর রোববার ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় ঝাড়বাতি ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে কার্যালয়টির উদ্বোধন করা হয়।

ঘটনাটি উপজেলার নাজিমখান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মল্লিককবেগ মৌজায় ইউনিয়ন পরিষদ গেটসংলগ্ন নাজিমখান বাজারে। স্থানীয় সূত্র জানায়, ইউনিয়ন পরিষদের উদ্যোগে নির্মিত অফিসটি বাজার কমিটির কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত ছিল। সেখানে একটি ডেস্ক ও প্রায় ২৫টি চেয়ার ছিল। দীর্ঘদিন তালাবদ্ধ থাকার পর যুবদলের কয়েকজন নেতা-কর্মী তালা ভেঙে ভেতরে প্রবেশ করে সেটিকে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার শুরু করেন বলে অভিযোগ।

পরে অফিসের বাইরে নাজিমখান ইউনিয়ন যুবদলের ব্যানার এবং ভেতরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি টাঙানো হয়। বাজার কমিটির আসবাবও দলীয় কাজে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া মাহফিলের পাশাপাশি সাংস্কৃতিক আয়োজন ও ভোজের ব্যবস্থা করা হয়। এতে উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কুদ্দুস, সদস্য সচিব নয়ন আলীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

নাজিমখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক পাটোয়ারী বলেন, বাজার কমিটির অফিসটি পদাধিকার বলে আমার দায়িত্বে। কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এ বিষয়ে কার্যকর কিছু করতে পারছি না। বাজারের ইজারাদার মাহফুজা বেগম বলেন, অফিসটি বাজার কমিটির কাছে হস্তান্তর করা হলে বাজার ব্যবস্থাপনা আরও সহজ হবে।

নাজিমখান ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রবিউল আলম বকসী বাদশা বলেন, দলের নাম ভাঙিয়ে সরকারি অফিস দখল করে কার্যালয় করা বিএনপির আদর্শ নয়। তবে অভিযোগ অস্বীকার না করে যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম বলেন, আওয়ামী লীগের সময় তারা দখলে রেখেছিল, এখন আমরা দখলে নিয়ে অফিস করেছি। সদস্য সচিব শফিকুল ইসলাম সাজু বলেন, সরকারি জায়গায় সরকারি অফিস আমরা যুবদল অফিস করেছি। তাতে কী হয়েছে?

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের একাংশের দাবি, আওয়ামী লীগ সরকারের সময়ও অফিসটি রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়েছে। এখন এক দলের পরিবর্তে আরেক দলের নিয়ন্ত্রণে যাওয়ার বদলে বাজার ব্যবস্থাপনার স্বার্থে এটি বাজার কমিটির কাছে ফিরিয়ে দেওয়া উচিত। এ বিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস তানজিলা তাসনিমের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সুনামগঞ্জে অপহরণের দুই মাসেও অদৃশ্য কারনে উদ্ধার হয়নি স্কুলছাত্রী,আসামিরা ধরাছোঁয়ার
অপরাধ 4 hours আগে

পঞ্চগড়ে বিরোধপূর্ণ জমিতে কার্যবিধির ১৪৪ ধারা জারি। বাদিকে হুমকির অভিযোগ।
আইন-বিচার 4 hours আগে

কুড়িগ্রামের তিস্তার বালু দিয়ে জমি ভরাটের অভিযোগে ড্রেজার জব্দ ও
অপরাধ 4 hours আগে

দিনাজপুর পার্বতীপুরের পল্লীতে মাদক বিরোধী অভিযান।
আইন-বিচার 5 hours আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে স্কুল ফিডের দুধ খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ। 
রংপুর 19 hours আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি
ঢাকা 24 hours আগে

কুড়িগ্রামের তালা ভেঙে বাজার অফিস দখলের অভিযোগ যুবদলের জমকালো উদ্বোধন।
আইন-বিচার 24 hours আগে

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 24 hours আগে

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় সড়কের বেহাল দশা চলাচলে দুর্ভোগ, কালভার্টের গর্তে দুর্ঘটনার
জনদুর্ভোগ 24 hours আগে

টাপেন্টাডল সেবনের অভিযোগে দুইজনের বিনাশ্রম কারাদন্ড
অপরাধ 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক