হোম
নির্বাচিত কলাম

কাদের সিদ্দিকী বলেছেন কী দুর্ভাগ্য গরীবের জন্য ডাঃ জাফরুল্লাহ যে কিট বানিয়েছে তা আজও গোডাউনে পড়ে আছে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৫ জুন, ২০২০ ১:১২ অপরাহ্ণ

Kader-Siddiki-Zafurullah-mknewsbd

ফাইল ছবি

কাদের সিদ্দিকী বলেছেন কী দুর্ভাগ্য গরীবের জন্য ডাঃ জাফরুল্লাহ যে কিট বানিয়েছে তা আজও গোডাউনে পড়ে আছে। দীর্ঘ কয়েক মাস ধরে করোনাভাইরাস সনাক্তকারী কিট ডেভেলপ করে অবশেষে সেটি প্রকাশ্যে আনতে সক্ষম হয় গণস্বাস্থ্য কেন্দ্র। যদিও প্রথম থেকেই গণস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ জানিয়েছিল যে এই কিডনি তারা উদ্ভাবন করতে পারে তবে অসহায় মানুষদের জন্য বিনামূল্যে সরকারের কাছে হস্তান্তর করবে কিন্তু অনেক বাধা-বিপত্তির মধ্য দিয়েও তারা এই কাজ যখন প্রস্তুত করে তখন শুরু হয় বিভিন্ন নাটকীয়তা এবং সরকারের অনুমতির অপেক্ষায় এখনো তার সেই জনসাধারণের জন্য বানানো স্বল্পমূল্যে এবং স্বল্প সময়ে পরীক্ষা করা কিট পড়ে রয়েছে গোডাউনে

অনেক ঝকমারীর পর এসএসসিতে কৃতকার্যদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সেই সঙ্গে শিক্ষামন্ত্রী ড. দীপু মনিসহ মাননীয় প্রধানমন্ত্রীকে এসএসসির ফল প্রকাশে আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা জানাচ্ছি। যে যাই বলুন, আমাদের শিক্ষামন্ত্রী তার আগের মন্ত্রীর চাইতে অনেক ভালো করেছেন। মাননীয় মন্ত্রী দীপু মনি অনেক নিষ্ঠাবান। পররাষ্ট্রমন্ত্রীর চাইতে শিক্ষামন্ত্রী হিসেবে অনেক বেশি সফল হবেন এটা আমার বিশ্বাস। পররাষ্ট্রমন্ত্রী থাকতে এক দিন তার অফিসে গিয়েছিলাম। অসাধারণ মধুর ব্যবহারে সে দিন যারপর নাই মুগ্ধ হয়েছিলাম। এ ছাড়া অনেকবার অনেক অনুষ্ঠানে দেখা হয়েছে, কথা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী পাশে দেখে জিজ্ঞেস করেছিলাম, তিনি আমার বোনের চাইতে লম্বা কিনা, পায়ে হাইহিল আছে কিনা। না, সে দিন তার পায়ে কোনো হাইহিল ছিল না। সাধারণ চটি পায়েই তিনি মাননীয় প্রধানমন্ত্রীর চাইতে অনেকটা লম্বা। যা মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলেছিলেন। যা হোক শিক্ষাই জাতির মেরুদন্ড। অথচ আমাদের দেশে প্রকৃত শিক্ষা কোথায় যেন মিলিয়ে যেতে বসেছে। ছেলেমেয়েরা ডিগ্রি নিচ্ছে অনেক, কিন্তু মানুষ হচ্ছে না।

মানবিকতা, মায়া-মমতা, দেশপ্রেম খুব একটা জাগ্রত হচ্ছে না। কেমন যেন রসকষহীন নিরস সব। মানুষের প্রতি কোনো দয়া-মায়া নেই। এ এক অভাবনীয় অবস্থা। মাননীয় মন্ত্রী দীপু মনি শিক্ষামন্ত্রী হিসেবে যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মানুষ করে গড়ে তুলতে পারেন তাহলে সেটাই হবে তার জীবনের শ্রেষ্ঠ অবদান-যা মানুষ বহুদিন মনে রাখবে। সেই ২৬ মার্চ থেকে গত পরশু ৩১ মে পর্যন্ত একটানা লকডাউনে গণপরিবহন বন্ধ। ছেলেবেলা থেকেই ঘরছাড়া বাঁধনহারা হওয়ায় কামলা-জামলা, খেত-খামারের শ্রমিক, মোটর শ্রমিকদের সঙ্গে উঠাবসা ছিল অনেক বেশি। মোটর শ্রমিকরা ছেলেবেলায় আমায় যে সাহায্য করেছে আর কোনো শ্রেণি সম্প্রদায়ের কাছ থেকে অত সাহায্য পাইনি। তাদের সঙ্গে যেমন যোগাযোগ ছিল তেমনি আন্তরিকতাও ছিল-যা এখন পর্যন্ত আছে।

টাঙ্গাইলের নজর, ফজর, ভোলা ছিল আমার খুবই প্রিয় গাড়িচালক। কত জায়গায় দলবেঁধে গেছি, পকেট খালি, ফেরার পথ নেই। দেবদূতের মতো কোথা থেকে কোনো গাড়ি এসে সবাইকে উঠিয়ে নিয়ে এলো। শুধু বিনে পয়সায় গাড়ি ভ্রমণ নয়, গন্তব্যে পৌঁছে চা-নাস্তা খাওয়ার পয়সা হাতে গুঁজে দিল। সে এক হৃদয়গ্রাহী হৃদ্যতা। এটা সারা জীবন চলেছে। স্বাধীনতা যুদ্ধ এবং স্বাধীনতা-পরবর্তী বঙ্গবন্ধুর নির্মম হত্যার পরও অনেকের কাছে এ সহযোগিতা পেয়েছি।

প্রতিরোধ-যুদ্ধ গড়ে উঠলে ১২ অক্টোবর সিরাজগঞ্জের নিশ্চিন্তপুরে বঙ্গবন্ধুর খুনিদের সঙ্গে সামনা-সামনি এক মারাত্মক যুদ্ধ হয়েছিল। খুনিদের হেলিকপ্টার বেঁচে গিয়েছিল হাসান ফারুক নামে আমার এক ভাগিনা সে হেলিকপ্টার চালাচ্ছিল। সেই সময় সিরাজগঞ্জ, সখিপুর, ভালুকা, কালিয়াকৈর নানা জায়গা হয়ে যখন ঈশ্বরগঞ্জ পৌঁছেছিলাম তখন ময়মনসিংহের হান্নান মিয়ার এক বাস কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহ ফেরার পথে আটক করেছিলাম। যার ড্রাইভার নজর বা ফজর আমাদের হালুয়াঘাট পর্যন্ত পৌঁছে দিয়েছিল। তাই বাস-ট্রাকের শ্রমিকদের জন্য আমার অন্তরে আলাদা দরদ আলাদা ভালোবাসা। এবার লকডাউনে গণপরিবহনের শ্রমিকরা যে কষ্ট করেছে যে অসহায়ত্বের মধ্যে দিন কাটাচ্ছে তা ভাবা যায় না। বিশেষ করে বাস শ্রমিকদের সঙ্গে আমাদের উঠাবসা বহুদিনের।

প্রখ্যাত শ্রমিক নেতা হবিবুর রহমান হবি মিঞা টাঙ্গাইলের মানুষ আর পাবনার ওয়াজে উদ্দিন এরা দুজনই ছিল প্রকৃত শ্রমিক দরদি শ্রমিক নেতা। হবিবুর রহমান হবি মিঞা মুক্তিযোদ্ধাও ছিলেন। মুক্তিযুদ্ধে উল্লেখ করার মতো তার অবদান আছে। সেই শ্রমিকদের কী যে দুর্দশা! বউ-পোলাপান নিয়ে কতদিন যে তারা অনাহারে কাটাচ্ছে কোনো লেখাজোখা নেই। অথচ বাংলাদেশে সন্ত্রাসীরা যে চাঁদা তোলে তার চাইতে অনেক বেশি নিয়মিত পরিবহনে উঠে। হিসাব করে দেখেছি প্রতি বছর পাঁচ থেকে আট বা ১০ হাজার কোটি টাকা গণপরিবহনে চাঁদা ওঠে।

সে দিন জনাব ফিরোজ রশীদ বললেন, ২০ হাজার কোটি। হতেও পারে। তার চাইতেও বেশি হলেও অবাক হব না। এর ২০ শতাংশও যদি সঞ্চয় রাখা হতো তাহলে এই দুর্যোগে প্রতিটি শ্রমিককে প্রতি মাসে পাঁচ-ছয় হাজার করে টাকা দিলে তাদের এই দুর্বিষহ কষ্ট করতে হতো না। অথচ দেশের দুই দলের উচ্চপর্যায়ের কয়েকজন নেতা শ্রমিকের রক্ত চুষে খাচ্ছে। কোনো প্রতিকার নেই। আর যা কিছুই হোক এভাবে শ্রমিকরা চলতে পারে না, শ্রমিক রাজনীতিও চলতে পারে না। এ ব্যাপারে সরকার এবং সমাজকে অবশ্যই দৃষ্টি দিতে হবে। ঠিক একই রকম দুর্ভোগে কাটাচ্ছে যারা বিদেশে আছে তাদের পরিবার-পরিজন। কোনো প্রবাসীর স্ত্রী হয়তো লাখ টাকার নিচে ফোন হাতে নিত না, দেমাগে মাটিতে পা পড়ে না। এখন তাদের ঘরে খাবার নেই। এখান থেকে কবে তারা মুক্তি পাবে আল্লাহ রাব্বুল আল-আমিন জানেন।

কয়েক বছর আগে জাহানমনি নামে এক জাহাজ ২৬ জন নাবিক নিয়ে হাইজ্যাক হয়েছিল। সেখানে একজন মহিলাও ছিলেন। আর এই সেদিন ২৬ জন প্রবাসযাত্রীকে গুলি করে মেরেছে। লিবিয়ার মাটিতে এ হত্যাকা- ঘটেছে। তবু আমাদের হুঁশ নেই। এরপরও আকাশ-পাতাল তোলপাড় করে সাগর পাড়ি দিয়ে বিদেশ যেতেই হবে। এ এক অভাবনীয় ব্যাপার! আমরা কোথায় আছি কেউ জানি না। কঠিন করোনায় সবকিছু এলোমেলো হয়ে গেছে। আবার কবে দেশ-দুনিয়া স্বাভাবিক গতি পাবে তা পরম দয়াময় আল্লাহতায়ালাই জানেন। সরকার নিয়ে নানাজন নানা কথা বলছে।

বিএনপি ইদানীং ইনিয়ে বিনিয়ে একথা ওকথা বলার চেষ্টা করছে। সরকারের অবশ্যই ত্রুটি আছে। কিন্তু বিএনপির সরকার থাকলে কি এসব ত্রুটি থাকত না? আমার তো মনে হয় আরও ১০-২০ গুণ বেশি থাকত। ঠিক এ সময় মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতায় কোনো খাদ দেখছি না। তার কর্মকর্তা-কর্মচারীদের অনেক অযোগ্যতা আছে, ব্যর্থতা আছে। সে দিনও এক অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার সঙ্গে কথা হলো। তাকে বলেছি, এখন আপনাদের মতো মেধাসম্পন্ন কর্মচারী দেখি না। বড় খারাপ লাগে। এই যে লোকজনকে সরকারি সাহায্য করার জন্য তালিকা করা হলো। যে তালিকায় ৫০ লাখে ২৩-২৪ লাখই ভুয়া। কোনো কোনো জায়গায় একজনের নাম ৭৯ বার তালিকাভুক্ত হয়েছে। তালিকা করেছে ডিসি, ইউএনও, চেয়ারম্যান, মেম্বাররা। আজকাল বিনা ভোটে নির্ধারিত জনপ্রতিনিধিরা সবচাইতে অবহেলিত। প্রশাসনের কেউ তাদের কথা শোনে না।

কারণ প্রশাসন জানে তারা মানুষের ভোটে নির্বাচিত হয়নি। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ধান কলে সারপাঠ দিয়ে ধান একত্র করার মতো ভোট একত্র করেছে। তাই জনপ্রতিনিধিদের প্রতি সরকারি কর্মচারীদের কোনো শ্রদ্ধা-সমীহ নেই। যা আছে তা অবহেলা আর তাচ্ছিল্য। অন্যদিকে এই কমাসে চাল চুরি, ডাল চুরি- চুরি আর চুরির জন্য চেয়ারম্যান-মেম্বার, রাজনৈতিক লোকেরা শুধু নিগৃহীত হচ্ছে, সরকারি কর্মচারীদের কোনো নামগন্ধ নেই। মনে হয় তারা সবাই ফেরেশতা হয়ে গেছে। অথচ উপজেলায় পিআইওর দুর্নীতির শেষ নেই। আরও অনেকেই দুর্নীতি করে কিন্তু পিআইও যে করে তার সীমা-পরিসীমা নেই। কয়েক বছর আগে আমি এমপি থাকতে এক উপজাতি মান্দাই মহিলা মেম্বারকে তিন লাখ টাকার একটা প্রজেক্ট দিয়েছিলাম। একে তো মহিলা, তার ওপর উপজাতি। খুব আশা করে তার প্রজেক্ট দেখতে ঢাকা ত্রাণ মন্ত্রণালয়ের ডিজির অফিস থেকে এক টিম নিয়ে গিয়েছিলাম।

আমার আশা ছিল কাজটি সম্মানজনক হবে তাই খুশি হওয়া যাবে। গিয়ে দেখলাম কাজের কিছুই হয়নি। সারা দিন মাপজোখ হিসাব কিতাব করে দেখা গেল ১৩ থেকে ১৫ শতাংশ হয়েছে। অথচ টাকা নেওয়া হয়েছে ৮৫ ভাগ। মেম্বারকে জিজ্ঞেস করতে সে কেঁদে ফেলল। বলল, ’স্যার, তুই তো কাম দিলি। কিন্তু সবাই টেকা নিছে। পিআইও ২০ হাজার, ইউএনও ১৫ হাজার, তোর নেতারা ২০ হাজার, কমিটি ২০ হাজার। আমি কি দিয়া কাম করমু?’ আমি খুব অবাক হয়েছিলাম। অথচ এই করোনাকালে একজন সরকারি কর্মকর্তা-কর্মচারী দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়নি-এ এক আজব ব্যাপার! এখন সত্যিই দলীয় বা গোষ্ঠীগত রাজনীতির কোনো সুযোগ নেই। দেশকে, মানুষকে প্রথম বাঁচানো দরকার। নিশ্চয়ই এক্ষেত্রে সরকারের সবাইকে নিয়ে চলায় যথেষ্ট ত্রুটি আছে। কিন্তু তারপরও আমরা যে একেবারে শেষ হয়ে যাইনি সেটা কম কথা নয়। অনেক বড় কথা। দেশে সুস্থ-স্বাভাবিক একটা গ্রহণযোগ্য পরিবেশ আসুক তার জন্য আল্লাহর কাছে প্রার্থনা জানাই।

সব মাছেই এটা ওটা খায়, দোষ হয় ঘাইড়া মাছের। ঠিক তেমনি সমাজে অনেকেই দুর্নীতি দুর্ব্যবহার করে। কিন্তু সবার আগে নাম আসে পুলিশের। এই লকডাউনেও কোথাও কোথাও পুলিশ লোকজনদের লাঠিপেটা করে অনেককেই মর্মাহত করেছে। কিন্তু তারপরও বলব, মুক্তিযুদ্ধে সবার উপরে যেমন পুলিশের অবদান, ঠিক তেমনি করোনা মোকাবিলায় পুলিশ গোল্ড মেডেল পেতে পারে। পুলিশের পরে আনসার-ভিডিপির স্থান। কী কষ্টই না তারা করছে। মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য তাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। তারা আন্তরিকভাবেই কাজটি করার চেষ্টা করছে। করোনায় আক্রান্ত মাকে ছেলে ফেলে গেছে। লাশ আত্মীয়স্বজন কবর দেয়নি, পুলিশ দিয়েছে-এর চেয়ে বড় কাজ আর কী হতে পারে!

এ কারণে পুলিশের প্রতি ভালোবাসায় আমার বুক ভরে গেছে। সন্তান বাবার কবরে যেতে পারে না এর চাইতে মর্মান্তিক আর কী হতে পারে? অথচ এমন হওয়ার কথা নয়। নারায়ণগঞ্জ করোনার হট পয়েন্ট। সেখানে মাকসুদুল আলম খন্দকার খোরশেদ নামে এক কাউন্সিলর করোনায় আক্রান্ত লাশের পর লাশ দাফন কাফন করেছে। গতকাল শুনলাম সেও নাকি করোনায় আক্রান্ত হয়েছে। হতেই পারে, তাতে কী যায় আসে? সে তো বীর আলেকজ্যান্ডারের মতো, নেপলিয়ন বোনাপাটের মতো বুক চিতিয়ে করোনা আক্রান্তদের দাফন-কাফন করেছে, হিন্দুদের সৎকার করেছে। এখন যদি মরেও যায় কী যায় আসে? ঘরে বসে পেট খারাপ করে মরার চাইতে করোনায় মৃতদের দাফন-কাফন করে বীরের মতো মরা অনেক গৌরবের।

সেই গৌরবের কাজটি আমরা যদি সবাই করতে পারতাম তাহলে এমন হতে পারত না। দুর্নীতি থাকবে, কমবেশি দুর্নীতি হবে। আল্লাহ জগৎ সৃষ্টির পর থেকে দুর্নীতির সৃষ্টি। দুর্নীতি তো আল্লাহর দান। আল্লাহ যদি শয়তান ইবলিশকে মানুষকে বিভ্রান্ত করার ক্ষমতা না দিতেন তাহলে তো এমন হতো না। যেখানে আল্লাহর হুকুম ছাড়া বাতাস বহে না, গাছের পাতা নড়ে না। সেখানে যা হয় আল্লাহর কোনো মদদ নেই-এটা ভাবা যায়? হ্যাঁ, এ কথা সত্য, পরম করুণাময় আল্লাহ মানুষকে বিবেক দিয়েছেন, ভালো-মন্দ বিবেচনা করে চলতে বলেছেন। আবার পাছে শয়তান লাগিয়ে রেখেছেন। তাই দুর্বল মানুষ কতটা বাছ-বিচার করে চলবে, দুর্বল মানুষের সবল থাকারও তো একটা সীমা-পরিসীমা থাকে। মনে হয় করোনা নিয়ে আর মাতামাতি করার প্রয়োজন নেই, বুলেটিনেরও কোনো প্রয়োজন নেই।

১০ হাজার পরীক্ষা করলে দুই হাজার, তাহলে লাখ পরীক্ষা করলে ২০ হাজার, ১০ লাখ পরীক্ষা করলে দুই লাখ। পরীক্ষার কোনো সুবন্দোবস্ত নেই। তাই করোনাও ঠিকভাবে চিহ্নিত হচ্ছে না, দরকারও নেই। সবাই যদি যতেœ থাকে, গরম পানি খায়, আদা-রসুন-কালিজিরা-লেবু ও অন্যান্য ভেষজ নিয়মিত ব্যবহার করে, তুলসী পাতা দিয়ে দুধ-চিনি ছাড়া রং চা পান করে তাহলে প্রায় সবাই অনেক ভালো থাকবে। করোনা নিয়ে একদিকে ঝোল টানার কোনো মানে হয় না। আমার তো বেশ কিছুদিন যাবৎ মনে হচ্ছে অধ্যাপক প্রাণ গোপাল এবং অধ্যাপক এ বি এম আবদুল্লাহকে প্রধান করে একটা জাতীয় করোনা প্রতিরোধ বিশেষজ্ঞ কমিটি করলে অনেক ভালো করতেন। তাদের নিষ্ঠা আছে, ভালোবাসা আছে, দেশপ্রেম আছে। তাই শুধু নাম ফুটাবার জন্য নয়, জাতীয় দুর্যোগ মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীকে সহযোগিতা করার জন্য এটা হতো এক উত্তম পদক্ষেপ। আসলে আমাদের সবার সংযত থাকা উচিত। সংক্রমণ কম হলে বা ঠেকানো গেলে তার চাইতে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না। কী দুর্ভাগ্য! ডা. জাফরুল্লাহ চৌধুরীর গণস্বাস্থ্য করোনা চিহ্নিতকরণের যে কিট উদ্ভাবন করেছিল যা দিয়ে সস্তায় গরিব মানুষ দ্রুত করোনা চিহ্নিত করতে পারে তার কিট আজও গোডাউনে পড়ে আছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ’জীবিত ও মৃত’ গল্পের “তখন কাদম্বিনী আর সহিতে পারিল না, তীব্রকণ্ঠে বলিয়া উঠিল, ’ওগো, আমি মরি নাই গো, মরি নাই।

আমি কেমন করিয়া তোমাদের বুঝাইব, আমি মরি নাই। এই দেখো, আমি বাঁচিয়া আছি।’ বলিয়া কাঁসার বাটিটা ভূমি হইতে তুলিয়া কপালে আঘাত করিতে লাগিল, কপাল ফাটিয়া রক্ত বাহির হইতে লাগিল। তখন বলিল, ’এই দেখো, আমি বাঁচিয়া আছি।’ শারদাশঙ্কর মূর্তির মতো দাঁড়াইয়া রহিলেন-খোকা ভয়ে বাবাকে ডাকিতে লাগিল, দুই মূর্ছিতা রমণী মাটিতে পড়িয়া রহিল। তখন কাদম্বিনী ওগো, আমি মরি নাই গো, মরি নাই গো, মরি নাই – বলিয়া চিৎকার করিয়া ঘর হইতে বাহির হইয়া সিঁড়ি বাহিয়া নামিয়া অন্তঃপুরের পুষ্করিণীর জলের মধ্যে গিয়া পড়িল। শারদাশঙ্কর উপরের ঘর হইতে শুনিতে পাইলেন ঝপাস করিয়া একটা শব্দ হইল।

সমস্ত রাত্রি বৃষ্টি পড়িতে লাগিল, তাহার পরদিন সকালেও বৃষ্টি পড়িতেছে-মধ্যাহ্নেও বৃষ্টি বিরাম নাই। কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল, সে মরে নাই। এর মতো জাফরুল্লাহ চৌধুরী তার কিটের পরীক্ষা করে করোনায় আক্রান্ত হয়েছেন ধরা পড়েছে। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা করে তার করোনা নিশ্চিত করেছে। এটাই প্রমাণ করে গণস্বাস্থ্যের করোনা পরীক্ষা কিটের কার্যকারিতা নির্ভুল। ডা. জাফরুল্লাহ একজন বীর মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্যের জন্য নিবেদিত। ৮০-র কাছাকাছি বয়স। শুনলাম তার ছেলে এবং স্ত্রীও আক্রান্ত হয়েছে। আল্লাহর কাছে প্রার্থনা করি তারা সুস্থ হয়ে উঠুন। গরিবের চিকিৎসার জন্য, স্বাস্থ্যের জন্য জাফরুল্লাহ চৌধুরীর আরও অনেক বছর বেঁচে থাকা দরকার। আল্লাহ তাকে বাঁচিয়ে রাখুন।

দেশে প্রথম যখন করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা পাওয়া যায় তখন সেটি ছিল মার্চ মাসের শুরুর দিক এবং এরপর থেকেই টুকটাক টুকটাক করে বাড়তে থাকে আক্রান্ত রোগীর সংখ্যা প্রথম দিকে অবশ্য ধারণা করতেই পারেনি যে দুই মাস পর বাংলাদেশ আক্রান্তের সংখ্যা ৫০ হাজারেরও বেশি হয়ে যাবে যেখানে তখন আক্রান্তের সংখ্যা একেবারেই হাতেগোনা ছিল। তবে করোনা ভাইরাস পরীক্ষা উপকরণের স্বল্পতার কারণে এমনটি হচ্ছিল বলেও জানা গিয়েছিল তখন থেকেই গণস্বাস্থ্য কেন্দ্র একটি করোনাভাইরাস শনাক্তকারী কিট উদ্ভাবনের সিদ্ধান্ত নেয় এবং তা বাস্তবায়ন করতে সক্ষম হয়

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 9 hours আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 9 hours আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 1 day আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 1 day আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 1 day আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 2 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 2 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক