admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২২ ১০:২৮ অপরাহ্ণ
মুক্ত কলম নিজস্ব প্রতিবেদকঃ কলাবাগান থানা ছাত্রলীগের আইন বিষয়ক উপ সম্পাদক তরিকুল ইসলাম পুলক ও সহ সম্পাদক উৎসব জোয়ার্দ্দার এর উদ্যোগে ইফতার মাহফিল, আলোচনা সভা ও ইফতার বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ঢাকার কলাবাগানের গ্রীন কর্নারে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন গ্রীন কর্নার এলাকার সম্মানিত বাসিন্দা কলাবাগান থানা ছাত্রলীগের সভাপতি জনাব আব্দুর রহমান শিমুল ও সাধারণ সম্পাদক হাওলাদার মোহাম্মদ সাকিব হোসেন। ইফতার অনুষ্ঠানে আরও উপস্থিত থেকে দোয়া পরিচালনা করেন গ্রীন কর্নার মসজিদের খতিব ও ইমাম মাওলানা কারী মাহবুবুর রহমান।
ইফতার মাহফিলে কুরআন তিলাওয়াত করেন মাওলানা কারী আব্দুল্লাহ মুহাম্মদ ফয়সাল। এই ইফতার মাহফিলে ছিন্নমূল শিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে কলাবাগান থানা ছাত্রলীগের নেতারা বক্তব্য প্রদান করে এ অনুষ্ঠানের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও এমন অনুষ্ঠান দেখতে চেয়ে আশাবাদ ব্যাক্ত করেন।