হোম
অর্থনীতি

করোনা দুযোর্গের কারণে লোকসানে দেশীয় বিমান সংস্থা।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২০ ৮:৪৯ পূর্বাহ্ণ

করোনা দুযোর্গের কারণে লোকসানে দেশীয় বিমান সংস্থা-এম কে নিউজ

ফাইল ছবি

করোনা দুযোর্গের কারণে লোকসানে দেশীয় বিমান সংস্থা। করোনা মহামারির কারণে ফ্লাইট বন্ধ হয়ে ও যাত্রীর অভাবে দেশীয় বিমান সংস্থাগুলো ব্যাপক লোকসানের মুখে পড়েছে। চলতি বছরের প্রথম ৯ মাসে লোকসান আড়াই হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। করোনার সম্ভাব্য দ্বিতীয় ঢেউ তীব্র হলে এ অঙ্ক আরও বাড়বে। করোনাকালে আর্থিক ক্ষতির এই হিসাব দিয়েছে সরকারের মালিকানাধীন বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং বেসরকারি বিমান সংস্থাগুলোর সংগঠন এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

জানা গেছে, করোনাকালের আগে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ গন্তব্যে প্রতিদিন দেড় শর মতো ফ্লাইট পরিচালনা করত বিমান, ইউএস-বাংলা, নভোএয়ার ও রিজেন্ট এয়ারওয়েজ। এই চারটি এয়ারলাইনস বছরে ৫০ লাখের মতো যাত্রী বহন করে। চলতি বছর আরও বেশি যাত্রী পরিবহনের লক্ষ্যমাত্রা ছিল তাদের। এ জন্য বহরে নতুন উড়োজাহাজ যুক্ত করা ও ফ্লাইটের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করেছিল।

কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর সব পরিকল্পনা এলোমেলো হয়ে গেছে। বর্তমানে দেশীয় এই চার সংস্থার মোট ৪৫টি উড়োজাহাজ আছে। বাংলাদেশ থেকে আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট চলাচল স্বাভাবিক না হওয়ায় সুপরিসর উড়োজাহাজগুলো অধিকাংশ সময় অলস বসিয়ে রাখতে হচ্ছে। আর বেসরকারি সংস্থার মধ্যে রিজেন্ট এয়ারওয়েজ নানা সংকটে পড়ে গত ফেব্রুয়ারি থেকে ফ্লাইট বন্ধ রেখেছে। এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব ও নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান প্রথম আলোকে বলেন, তাঁদের চলতে হচ্ছে লোকসান গুনে গুনে। তিনি বলেন, করোনাকালে দেশের বেসরকারি বিমান সংস্থাগুলোর ক্ষতি হয়েছে ৩০০ কোটি টাকার মতো। এর মধ্যে নভোএয়ারের ক্ষতি ৫০ কোটি টাকার বেশি।

জুলাইয়ে বিমানের পরিচালন লোকসান হয়েছে ৪৯৭ কোটি টাকা। এ ছাড়া সেপ্টেম্বর পর্যন্ত তাদের সক্ষমতার ব্যবহার না হওয়াজনিত ক্ষতি হয়েছে ১ হাজার ৭৩৮ কোটি টাকা। সব মিলিয়ে বিমানের ক্ষতি ২ হাজার ২৩৫ কোটি টাকা।মিঃ মফিজুর রহমান বলেন, আমরা সরকারকে অ্যারোনটিক্যাল ও নন অ্যারোনটিক্যাল চার্জ মওকুফের প্রস্তাব দিয়েছিলাম। এ ব্যাপারে আশ্বাস পাওয়া গেছে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তবে প্রধানমন্ত্রীর নির্দেশে জ্বালানি সহনীয় দামে পাওয়া যাচ্ছে। করোনার দ্বিতীয় ঢেউ এলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

অভ্যন্তরীণ গন্তব্যের জন্য দেশীয় বিমান সংস্থাগুলোর অ্যারোনটিক্যাল ও নন অ্যারোনটিক্যাল চার্জ মওকুফ করতে বেশ কিছুদিন আগেই অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মহিবুল হক বলেন, শিগগিরই চার্জ মওকুফ করা হবে। তা ছাড়া ব্যাংক থেকে ৯ শতাংশ সুদে ঋণ নিতে পারে বেসরকারি বিমান সংস্থাগুলো। এ ক্ষেত্রে তাদের ৪ দশমিক ৫ শতাংশ হারে সুদ দিতে হবে। বাকি ৪ দশমিক ৫ শতাংশ সুদ দেবে সরকার।

করোনার কারণে গত ২৫ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত দেশের অভ্যন্তরীণ গন্তব্যের সব ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়। পর্যায়ক্রমে সীমিত হয়ে যায় আন্তর্জাতিক গন্তব্যের ফ্লাইটও। ১ জুন থেকে অভ্যন্তরীণ তিন গন্তব্যে সীমিত পরিসরে ফ্লাইট চালু হয়। জুলাই থেকে কয়েকটি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট চালু হলেও যাত্রী মিলছে না বিমান বাংলাদেশ এয়ারলাইনসের। দেশের চার বিমান সংস্থার মধ্যে সবচেয়ে ক্ষতির মুখে পড়েছে বিমান। বিমান সংস্থাগুলোর ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর। ইউরোপের করোনা পরিস্থিতি খারাপ অবস্থায় রয়েছে। কিন্তু মধ্যপ্রাচ্য ও ভারতে ফ্লাইট চলছে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় কিছু কিছু ফ্লাইট চালু হয়েছে। ভবিষ্যতে টিকে থাকতে হলে দেশীয় সংস্থাগুলোর নীতি-পরিকল্পনায় পরিবর্তন আনতে হবে। এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, বেবিচক চেয়ারম্যান

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 7 hours আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 7 hours আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 1 day আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 1 day আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 1 day আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 2 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 2 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক