admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ মে, ২০২১ ১০:৫৬ পূর্বাহ্ণ
আমিনুল ইসলাম আপেল রংপুর ব্যুরো প্রধানঃ মহামারী করোনায় ক্ষতিগ্রস্থ হোটেল শ্রমিকদের হাতে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া মানবিক সহায়তা তুলে দিয়েছে রংপুর জেলা প্রশাসন। বুধবার (৫) মে’ বিকেল সাড়ে ৩ টায় রংপুর জেলা স্কুল প্রাঙ্গণে হোটেল শ্রমিকদের মাঝে এ সহায়তা প্রদান কার্যক্রম পরিচালিত হয়। হোটেল শ্রমিকদের মাঝে এ সহায়তা তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম রব্বানী। এসময় ২৫০ জন হোটেল শ্রমিককে ৫০০ টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হয়।
জেলা প্রশাসন, রংপুর এর উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্থ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে। এছাড়া রংপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তি ও তাদের পরিবারের জন্যও বিভিন্ন সহযোগিতা প্রদান করা হচ্ছে বলে জেলা প্রশাসন সূত্র জানায়।