admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ জানুয়ারি, ২০২১ ৭:৩৯ অপরাহ্ণ
ঐ দিকে যেয়ো না, এসেছে শীতের দেশের রাণী, হিম বুড়ি ,
আসে হিমশীতল রাজ্যের সিমানা বড় করতে,শীত অস্ত্রধরি।
আসে ছুটে ধুওয়া ঢাকা কুয়াশায়, শুভ্র আধাঁর করে,
সবাইকে কাঁদায়,ঠান্ডায় গাছ টিনে শীত অশ্রু ঝরে।
হিমেল হাওয়ার উপর ভর করে, ঘুরে তারা চারি দিকে,
যে দেখে,সে কাপে,হিমশীতল বুড়ি চাপে ধরেবে তাকে।
সে লুকোয়,রক্ষা করতে লেপকম্বল মুড়ে,যেন হিমবুড়ি দমে,
লুকাতে সবাই,কম্বলজেকেট কিনে, যত হোক কড়া দামে।
উত্তর হিমবুড়ির শীতে রক্ষা হতে, লুকোয় সুরক্ষিত ঘরে,
যার নাই বসত ভাল ঘরে,হিমবুড়ির শীতঅস্ত্রে রক্ষা কে করে?
ঘুরে ঘরের চারপাশে,ভিতরে যখন সে ঢুকতে না পারে,
আসে দোকানের বারান্দায়, আছে যে বিনা কাপড়ে।
তাকে চাপে ধরে,গুটিশুটি হোক, রক্ত জমাট বাধাতে,
দেখে,আসে নাকী,চেয়ারম্যান নেতা প্রশাসক,কম্বল দিতে।
হিমালয় এভারেষ্টের বরফ হতে আসে,হিমশীত অস্ত্র ধরি,
তাদের রাজত্বে আছে নাকী কেউ, কোথাও হিমচাদর ছাড়ি ।
গেছে সূর্যের দাপটে জ্বালানো, মে, জুন, জুলাই এর দিন,
সূর্য এখন হিমশীতল,শীত রক্ষায় সেতো তাপ গরমহীন।
কেমনে বাচবে গরীব বস্ত্রহীন লোক ঠান্ডার হাত থেকে,
সরকারী,ধনীদের দয়ার দান কম্বল, যদি না দেন তাকে।