admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ মার্চ, ২০২১ ১২:৪৯ অপরাহ্ণ
এক হাতে কাটিকুটি
একা হাতে রান্না করি
তারই সাথে ছন্দ খুঁজি
ছন্দ গুলো কবিতায় জুড়ি ।
চাকরি করেন যারা
আধুনিক কবি তারা
তাললয় আর নিয়ে মাত্রা
করেন তারা যাত্রা ।
কবিতায় ছন্দ
নয়তো মন্দ
নাই তো দন্দ
দেয় যে আনন্দ ।