admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২০ ১১:১৩ পূর্বাহ্ণ
অনেক স্বাদ হারিয়ে যায় সুমেরুর সীমানায় ।
ডাংগুলি খেলার মত করে নস্যি বানাই যত ঘোঁট পাকানো অঙ্ক গুলিকে ।
স্তব্ধতা ভালো ,বেয়াড়া কোনো সমর্পণের আগে কিছুটা থেমে থাকা ।
বাড়ি কিনতে গিয়ে স্মৃতিতে ফেরে কোনো অতীত !
তাড়না ধাক্কা দিয়ে ফিরেছে সারাক্ষণ
খোঁজ খোঁজ আর কোনো নতুন সাম্রাজ্য
রাজন্যা তোমার বাহুতে শুধু পেলবতা নয় শক্ত প্রত্যাখ্যান আছে
ডেকে নেবার আগে রস গাঁজিয়ে নেওয়া ।
সুপ্রতিষ্ঠিত কোনো সন্ধির দুকূল রাখা ভাষা আর সাড়া জাগায় না দেহে ।
লিপ্ত হতে ,রিক্ত হতে সময় লাগে
হয়ত বিঘৎ খানেক শ্বাস মাঝে ধরা পড়ে ।
মরচে পড়া গন্ধে জেগে উঠে রাত্রি দেখি সকাল সকাল ।
দেশ মরে যায় রাজন্যা
শহর মরেছে যে আগে
গ্রাম টিমটিমে
প্রহর গোনে
ধ্বংস শোনে
প্রহর গোনে
শব্দ শোনে
হারিয়ে যাবার আগে ।