admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ জুন, ২০২১ ১:৫০ অপরাহ্ণ
আমি যদি বৃষ্টি হতাম
তবে এক ভালোবাসার আবেশে জড়িয়ে রাখতাম
আমি যদি বৃষ্টি হতাম
তবে কি অবলিলায়
তোমার ঠোঁট যুগল ছুয়ে দিতাম।আমি যদি বৃষ্টি হতাম
তবে তোমার চোখের কোন হতে গড়িয়ে পড়া অশ্রু টুকু
নিজের অস্তিত্বে মিশিয়ে নিতাম।
আমি যদি বৃষ্টি হতাম
তবে তোমায় ভিজিয়ে দিয়ে দীঘল চুলের শেষ প্রান্তে
বিন্দু হয়ে ঝুলে থাকতাম।
আমি যদি বৃষ্টি হতাম
তবে তোমার গোলাপ আভা কপোল ছুয়ে গড়িয়ে পড়তাম গলাবেয়ে।
আমি যদি বৃষ্টি হতাম
তবে তোমার নুপূর পায়ে একটানা লেপ্টে থাকতাম।
আমি যদি বৃষ্টি হতাম
তবে তোমার ভেজা শাড়ি হয়ে লেপ্টে থাকতাম উষ্ণ শরীর জুড়ে।
আমি যদি বৃষ্টি হতাম
তবে বিষন্ন বিকেলে বারান্দার গ্রীল ধরে দাডিয়ে থাকা তোমার সঙ্গী হতাম।
আহা! আমি যদি বৃষ্টি হতাম
তবে অন্য এক ভালোবাসার পরশে ভরিয়ে রাখতাম
কোন এক সুখের স্মৃতিতে ভাসিয়ে নিতাম ।
আমি যদি বৃষ্টি হতাম।
Aa