admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২০ ৪:৪৪ অপরাহ্ণ
ভাল লাগে ঠোঁটের কোণে –
তোমার মিষ্টি হাসি,
ভাল লাগে বলতে তোমায় –
“তোমাকে ভালোবাসি”!
ভাল লাগে শুনতে তোমার –
সুন্দর আদুরে স্বর,
ভাল লাগে দেখতে তোমার-
অর্থপূর্ণ নজর!
ভাল লাগে প্রতিদিন –
তোমার উষ্ণ ছোঁয়া,
ভাল লাগে দিনরাত –
তোমায় কাছে পাওয়া!
ভাল লাগে শুধু তোমাকেই –
তুমি যে আমার,
ভাল লাগে দেখতে –
শুধুই প্রেমের জোয়ার!