admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ মে, ২০২১ ১১:২০ অপরাহ্ণ
প্রেম থাকুক প্রতিটি মনে,
শত প্রতিকুলতায় হার না মেনে।
প্রেম সেতো অবিনশ্বর,
কেনো হবে তা মলিন, ধুসর।
প্রেমময় জীবন, প্রেমে বাস,
জীবনে রবে না দীর্ঘশ্বাস।
আসুক তুফান, আসুক ঝড়,
জীবন হবে না বিরান চর।
হৃদয় যে প্রেমের পাহাড়,
শত আঘাতে হবে না ভেঙে চুরমার।
প্রেমেই বাঁচি, প্রেমই যাচি,
প্রেমময় হউক জগৎ সংসার।
প্রেম জাগ্রত হউক মানবতার তরে,
জন্মেছি যে এক মানবীর ঘরে।
প্রেমেই জীবন আর এগিয়ে চলা,
আত্মশুদ্ধি করে সব কষ্ট ভোলা।
বাঁচব প্রেমে, মুক্ত প্রানে,
প্রেমারন্যে, প্রনয় বানে।