admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ জুলাই, ২০২০ ৯:৩০ অপরাহ্ণ
তবু এক যোগ এক একাকিত্বে
রাত্রির বিষণ্ণ নীরবতা ভেঙ্গে —–
স্বপ্নহারা মৌণযোগের চৈতন্যে ——
ফোটে রোদের মঞ্জরি ———
রূপোলি বীজের ঘ্রাণ —————-
ভেসে আসে দূর ভূমি থেকে—–
বিরামহীন দ্রুতলয়ে আসে ভোর——–
থাকে ঐ অচেনা মানুষ——
অচেনা স্বর————–
বিস্মৃতি অতল আর স্বপ্নের লৌকিক—-
শূন্য পদভারচিহ্ন।
চোখের রঙ বদলে—————–
যাওয়ার মত আবেশী———-
অলস নির্জন ঘনঘোর তমসার নীলে—–
সাঁঝ প্রসূতি তুমি.——–
নও অপেক্ষার বিষণ্ণ প্রকৃতি—–
তবু এক যোগ এক একাকিত্বে।