admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ জুলাই, ২০২০ ২:৩৮ অপরাহ্ণ
এখন আর হিসাব করি না –
মেলাতে পারি না, বিধাতার গরমিল!
সময় খরচ করি, বেহিসেবি!
অতীতের তিক্ততাকে চাবুক মারি,
আর্তনাদ করে ওঠে!
অভিজ্ঞতার ঠিকানা পাই,
মানুষ খুঁজি সেই ঠিকানায় !
মাঝেমাঝে অজান্তে ঠোঁট কেঁপে ওঠে –
“মিলন হবে কত দিনে……. ”
হৃদয়-খাঁচায় বন্দী পাখিটা গানের সুরে ইতিউতি চায়, ঝরাপাতার মর্মরধ্বনি যেন আবহসংগীত!
আকাশের দিকে চোখ যায়, প্রিয়ার হাসি মেঘের আড়ালে মিলিয়ে যায়!
অব্যক্ত ভালবাসার অর্থ খুঁজে পাই না,
কোন হিসাব করি না –
জীবনখাতায় কালির আঁচড় পড়ে না!