admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি, ২০২১ ১০:৩৭ অপরাহ্ণ
এই গোধুলী বেলায়
গ্রামের মেঠোপথ ধরে
রাখালেরা দলবেধে ফিরে ঘরে
কৃষকেরা লাভ ক্ষতির হিসাব কষে।
নদীর বুকে জলের কোলে
লাল সূর্যটা খেলা করে
সিঁদুর রাঙা আকাশটা
রক্ত লাল নদীর বুকে।
সবুজ সবুজ কচি ধানের শিষে
লাল সূর্যটার সোনালি আলো খেলে
কিশোরেরও উড়ায় ঘুড়ি শুকনো মাঠের মাঝে
আকাশটা ছেয়ে যায় রঙিন ঘুড়ির সাথে।
শেষ বিকেলের আলোয়
কেউ কউ বাশিতে সুর তোলে
প্রেমিক যুবক অপেক্ষা করে গাছের আডে দারিয়ে
যায় যদি দেখা প্রেমিকার মায়া মাখা মুখ বেড়ার ফাঁক দিয়ে।
দিনের শেষে সন্ধ্যে নামাহর আগে
রাতের আধার হাত ছানি দিয়ে ডাকে।
সূর্য আর চাঁদটা তখন এক আকাশে পাশাপাশি থাকে।