admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২০ ১:৪১ অপরাহ্ণ
আজ তোমার ছবি আঁকলাম,
তোমারই দেওয়া ভালবাসার ক্যানভাসে!
তুমি যেন এক আনমনা দিগবালিকা ,
শাপলা ফুল তোলা কুমোরপাড়ার লাজুক বৌ,
লক্ষীর পাঁচালী পড়া হারিয়ে যাওয়া কাজলাদিদি,
হয়তো বা বোরখা পরা রুকসানা!
আসলে তুমিময় কবিতা-ই তোমার ছবি,
তুমি কবিতা হয়ে আজও জীবন ক্যানভাসে,
কবিতার ভাষা তোমার নীরবতা,
কবিতার ছন্দ খাঁচার পাখির সুর,
কবিতা থাকল ঝরাপাতায়……
শুনতে পারছ কি, অব্যক্ত প্রেমের গান!