admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ জুন, ২০২০ ৫:১১ অপরাহ্ণ
*** আবার হঠাৎ দেখা হলে রাস্তায় ***
– এম চৌধুরী-
তুমি চলে যাবে মুখ ফিরিয়ে————
আমিও পাশ কাটিয়ে ফিরিয়ে নেবো মুখ —
অথচ দুজনই জানি দুজনের মনের কথা–
অন্তকাল আমরা দাঁড়িয়ে থাকবো নিজ অবস্থানে—
তখন মনে পড়বে কতো ভালোবাসাবাসি ছিল দুজনের
একদিন আমাদের সময় ফুরিয়ে যাবে—-
কে আগে হারিয়ে যাবো – দুজনেই জানিনা ——
অল্প সময়ে দেখা হয়ে ছিলো দুজনার——
অনেক স্মৃতি বুকে নিয়ে বেঁচে থাকবো দুজনে—-
হয়তো আর কখনো এক হবোনা আমরা———
শুধু সুন্দর মুহুর্ত্ব্য গুলো লালন করবো দুজনে—-
ফেলে আসা অনেক ভালো লাগা ধারন করবো বুকে—
আবার হঠাৎ দেখা হলে রাস্তায়
তুমি চলে যাবে মুখ ফিরিয়ে————
আমিও মুখ ফিরিয়ে নেবো——
চলে যাবো অজানার পথে——
হারিয়ে যাবো আলাদা পথে—–
দিগন্তের শেষ ঠিকানায়——-