admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ জুলাই, ২০২০ ৩:২৭ অপরাহ্ণ
*** অপেক্ষা গন্তব্যের ***
গন্তব্য সামনে নাকি ফেলে আসা পথে !!
নৈঃশব্দে শব্দের অপেক্ষা।
সে কি মানুষের নাকি পরিবর্তন হীন আমাদের !!
উত্তরহীন জীবন মাঝে যেন শব্দহীন শব—–
আড়াল হতে জড়তা যতো নিমেষে সপ্রতিভে হারাবে ততো—-
শুরু’র চাওয়ায় হবে না বলা গাঢ় সূর্যরাগের অমূল্য যা—
রূপোলি জলের পারদে শুয়ে স্বপ্ন জুড়ে থাক এক সমুদ্র আকাশ—
বিস্তীর্ণের প্রজ্ঞায় আমাদের অস্তিত্বের দীর্ণ চাতালে থেকে যায়—
জন্ম স্বরের অম্ল-ক্ষার বৈভব।
রাত্রির বিষণ্ণ নীরবতা ভেঙ্গে স্বপ্নহারা–
মৌণযোগের চৈতন্যে ফোটে রোদের মঞ্জরি —-
রূপোলি বীজের ঘ্রাণ ভেসে আসে দূর ভূমি থেকে
বিরামহীন দ্রুতলয়ে আসে ভোর।