admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ জুলাই, ২০২০ ৭:৪৩ অপরাহ্ণ
ছুঁয়ে থাকা জানতে হয়…
গভীরে প্রস্তুতি প্রয়োজন…
একটু একটু করে তখনই কিন্তু আমার সঙ্গে দেখা করা যায় নিরালায়…
নীরা, নীলাঞ্জনা, সুলতা পারেনি…
নীতা পেরেছিল…
সেই গভীর অন্ধকূপে ঝাঁপ দিতে চোখ বুজে…
তাই নীতার চোখে আজ এত আলো, এত আবেগ, এত অমৃত…
নীতা আজ শুধু কবিতা কিম্বা অনুগল্প নয়…
নীতা আজ এক শিউলি ভেজা আস্ত উপন্যাস…
নীতা বর্ষার ভেজা মেঘ..
কিম্বা শ্রাবণের প্রবল আবেগ..
একটা তীব্র জলোচ্ছ্বাস..
করোনার দিনেও এক
অন্য হাওয়া…