admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২১ ৯:৩৬ অপরাহ্ণ
মোঃহুমায়ুন কবির রেজা, স্টাফ রিপোর্টারঃ প্রতি পিস তরমুজ কৃষকের কাছ থেকে ৪০থেকে ৫০ টাকায় কিনে। ওই একই তরমুজ ওজনে বিক্রি হচ্ছে ২০০ অথবা ২৫০ টাকা ৫০০/৫৫০টাকা পযন্ত। সাধারণ মানুষের ইচ্ছা থাকলেও অনেকে ক্রয় ক্ষমতার বাহিরে।

দাম বেশি হওয়ার কারনে কিনতে পারতেছে না সাধারণ খেটে খাওয়া মানুষ। রমজানের মাসে বাংলাদেশে কিছু অসাধু ব্যবসায়ি পুঁজি তুলতে এমনটা অস্বাভাবিক দরে ব্যবসা পরিচালনা করতেছেন বলে জানা যায়।
সাধারন মানুষেরা তরমুজ কিনতে গিয়ে হতাশ মনে ফিরছে অনেকে। এই সিন্ডিকেট ব্যবসায়ীদের আইনের আওতায় আনার দরকার বলে অনেকে মনে করেন। দেশে পর্যাপ্ত পরিমানে উৎপাদনে হলেও বাজার মনিটরিং না থাকায় এই সব অসাধু ব্যবসায়ী তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন।