হোম
অপরাধ

এস আই’র চাঁদাবাজি নববধূ কলেজছাত্রীকে পিটিয়ে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ নভেম্বর, ২০১৯ ১২:৫৩ অপরাহ্ণ

beat-mknewsbd

ফাইল ছবি

বগুড়ার গাবতলীতে ১০ হাজার টাকার দাবিতে রাত ১০টায় দরজা ভেঙে ঘরে ঢুকে নববধূ কলেজছাত্রীকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে পুলিশের এক এসআইয়ের বিরুদ্ধে। গত রবিবার রাতে উপজেলার মধ্যখুপি গ্রামে এই মারধরের ঘটনা ঘটে। চিকিৎসকরা জানিয়েছেন, আহত ওই গৃহবধূর অবস্থা গুরুতর। নির্যাতিত গৃহবধূ মনিরা আক্তার গ্রামের ইমরান হোসেনের স্ত্রী। মা-বাবার অমতে সম্প্রতি প্রেমিক ইমরানকে বিয়ে করেন মনিরা। অভিযুক্ত ব্যক্তি হলেন গাবতলী থানার এসআই রিপন মিয়া। জানা গেছে, বিয়ের আগে কলেজছাত্রী মনিরার বাবা মেয়ের প্রেমিক ইমরানের বিরুদ্ধে থানায় উত্ত্যক্ত করার কথা বলে লিখিত অভিযোগ দিয়েছিলেন। বাবার উদ্দেশ্য ছিল পুলিশি হয়রানির মাধ্যমে মেয়ের প্রেম ভেঙে দেওয়া। কিন্তু এসআই রিপন মেয়ের বাবা এবং প্রেমিক দুজনের কাছ থেকেই টাকা হাতিয়ে নিচ্ছিলেন। একপর্যায়ে মনিরা প্রেমিককে বিয়ে করায় এসআই ক্ষুব্ধ হন।

নির্যাতনের শিকার গৃহবধূ মনিরা আক্তার বর্তমানে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ডে চিকিৎসাধীন। হাসপাতালে তিনি সাংবাদিকদের জানান, তিনি সোনারায় ইউনিয়নের খুপি গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে। সম্প্রতি গাবতলীর ফজিলা আজিজ মেমোরিয়াল টেকনিক্যাল কলেজে পড়াশোনাকালে তাঁর প্রেমের সম্পর্ক হয় পাশের মধ্যখুপি গ্রামের ইমরান হোসেনের সঙ্গে। কিন্তু এ সম্পর্ক মেনে নেননি মনিরার বাবা জাহিদুল ইসলাম। তিনি উল্টো গাবতলী থানায় লিখিত অভিযোগ করে জানান যে যুবক ইমরান বিভিন্ন সময় তাঁর মেয়ে মনিরাকে বিরক্ত করেন। জোর করে প্রেম করতে চান। লিখিত অভিযোগে দুজনের প্রেমের সম্পর্কের কথাটি গোপন করা হয়। মনিরার অভিযোগ, তাঁর বাবা মূলত পুলিশ দিয়ে ইমরানকে হয়রানি করতে চেয়েছিলেন। জাহিদুল ইসলামের লিখিত অভিযোগের তদন্তভার পান গাবতলী থানার এসআই রিপন মিয়া। তিনি তদন্তকাজের অংশ হিসেবে ইমরান ও মনিরার সঙ্গে সাক্ষাৎ করে প্রকৃত ঘটনা জানেন। এরপর বিষয়টি ঝুলিয়ে রেখে অভিযোগকারী মনিরার বাবা জাহিদুল ও প্রেমিক ইমরান দুজনের কাছ থেকেই মাঝে মাঝেই টাকা হাতিয়ে নিতে থাকেন বলে অভিযোগ করেন মনিরা। একপর্যায়ে নভেম্বরের ১ তারিখে মনিরা ও ইমরান নিজেদের সম্মতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরে ইমরানের গ্রামের বাড়িতে বসবাস শুরু করেন তাঁরা। খবরটি জানতে পেরে এসআই রিপন পুলিশ ফোর্স নিয়ে রবিবার রাত ১০টার দিকে ইমরানের বাড়ি ঘেরাও করেন। এরপর ঘরের দরজা লাথি মেরে ভেঙে প্রবেশ করেন নববিবাহিত দম্পতির ঘরে। এ সময় রিপন মনিরার বাবার অভিযোগের তদন্তকারী হিসেবে কেন তাঁকে না জানিয়ে বিয়ে সম্পন্ন করা হলো তা জানতে চান মনিরার কাছে। মনিরা কারণ জানালে, ক্ষুব্ধ হয়ে এসআই রিপন মিয়া বলেন, ‘ঠিক আছে বিবাহ করেছিস ভালো কথা, এখন ১০ হাজার টাকা দে।’ এই বলে অকথ্য ভাষায় গালাগাল করেন। মনিরা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে রিপন মিয়া আরো ক্ষুব্ধ হয়ে মনিরাকে চড়-থাপ্পড়, কিল-ঘুষি মারতে শুরু করেন। এর একপর্যায়ে মনিরাকে লাঠিপেটা করেন তিনি। এ সময় মনিরার স্বামী ইমরান তাঁকে রক্ষা করতে এগিয়ে গেলে তাঁকেও মারধর করা হয়। এই দম্পতির চিৎকার-চেঁচামেচি শুনে গ্রামের লোকজন এগিয়ে এলে এসআই রিপন দ্রুত ঘটনাস্থল থেকে চলে যান। মাঝ রাতেই আহত অবস্থায় মনিরাকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করানো হয় এ বিষয়ে গতকাল দুপুরে গাবতলী থানার ওসি (সার্বিক) মনির হোসেন বলেন, এসআই রিপন মিয়া দোষী হলে তাঁকে শাস্তি দেওয়া হবে। অভিযুক্ত এস আই রিপন মিয়া জানান, ‘আমি মারধর করিনি। আমি অভিযোগটি তদন্ত করার জন্য সেখানে গিয়েছিলাম। এর বাইরে কোনো কিছু নেই। বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সামসুজ্জামান জানান, মনিরার শারীরিক আঘাত বেশ গুরুতর। তাঁকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে পুষ্টি নিরাপত্তায় সজিনা চাষের রোপণ কার্যক্রমের উদ্বোধন।
অর্থনীতি 10 hours আগে

দিনের আলোতেই ছাগল চুরি আদমদীঘিতে জনতার হাতে আটক ২ যুবক,সিএনজি
অপরাধ 2 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 2 days আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 2 days আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 2 days আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক