হোম
আন্তর্জাতিক

এবার বৃটেনে লকডাউন ঘোষণা করা হয়েছে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৪ মার্চ, ২০২০ ১:০২ অপরাহ্ণ

Britain-lock-down-mknewsbd

ফাইল ছবি

এবার বৃটেনে লকডাউন ঘোষণা করা হয়েছে। অত্যাবশ্যকীয় কাজ বাদে ঘর থেকে বের হওয়া নিষিদ্ধ। গত ২৪ ঘন্টায় সেখানে করোনা ভাইরাসে কমপক্ষে ৫৪ জনের মৃত্যুর পর এ ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। মৃত্যুর এই মিছিলে নতুন নতুন মানুষ যোগ হওয়ার প্রেক্ষিতে তিনি বৃটিশ নাগরিকদের জীবন রক্ষার জন্য নতুন এই কঠোর সিদ্ধান্ত নিয়েছেন। এতে বলা হয়েছে, শরীরচর্চার জন্য দিনে মাত্র একবার ঘর থেকে বের হতে পারবেন নাগরিকরা। অত্যাবশ্যকীয় কাজে যোগ দিতে এবং ফিরতে পারবেন। খুব দরকারি জিনিসপত্র কিনতে দোকানে যেতে পারবেন। কিনতে পারবেন ওষুধপত্র।

raised United Kingdom flag

সেবা প্রয়োজন হলে সেটা নিতে পারবেন। তবে এর বাইরে অন্য কোনো কাজে ঘরের বাইরে যাওয়া চলবে না। তাই অত্যাবশ্যকীয় নয় এমন সব পণ্য বিক্রি করে যেসব দোকান তা বন্ধ করতে বলা হয়েছে। দু’জনের বেশি মানুষ একত্রিত না হতে নির্দেশ দেয়া হয়েছে। যদি লোকজন এসব নির্দেশ না মানে তাহলে তাদের ওপর শক্তি প্রয়োগের ক্ষমতা দেয়া হয়েছে পুলিশকে। তারা নির্দেশ অমান্যকারীকে জরিমানা করতে পারবেন। ছত্রভঙ্গ করে দিতে পারবে দলবদ্ধ লোকজনকে। ১০ ডাউনিং স্ট্রিট থেকে টেলিভিশনে দেয়া ভাষণে এসব কথা বলেছেন বরিস জনসন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি, ডেইলি মেইলসহ বৃটিশ সব মিডিয়া।

সর্বশেষ খবরে বলা হয়েছে, বৃটেনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫৪ বেড়ে বর্তমানে দাঁড়িয়েছে ৩৩৫। এমন প্রেক্ষাপটে দাঁড়িয়ে বরিস জনসন বলেছেন, দেশ এই মুহূর্তে একটি জাতীয় জরুরি অবস্থার মুখে। এক্ষেত্রে জাতীয় স্বাস্থ্য বিষয়ক স্কিম এবং জীবন রক্ষার জন্য সবাইকে ঘরে থাকা প্রয়োজন। এই বিধিনিষেধ কমপক্ষে তিন সপ্তাহ অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন। অব্যাহতভাবে পরিস্থিতি পর্যালোচনা করা হবে বলেও মন্তব্য করেন জনসন। এতে তিনি লোকজনকে যত কম সম্ভব ঘরের বাইরে থাকতে উৎসাহিত করেছেন। বলেছেন, যাদের সঙ্গে বসবাস করছেন না এমন লোকজন থেকে দুই মিটার বা ৬ ফুট দূরত্ব বজায় রাখতে।

এই লকডাউনে সরকার বিয়ে, ব্যাপ্টিজম ও অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানসহ সব রকম সামাজিক ইভেন্ট বন্ধ ঘোষণা করেছে। তবে অন্ত্যেষ্টিক্রিয়া এর বাইরে থাকবে। যেসব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে না তার মধ্যে রয়েছে রেস্তোরাঁ, ক্যাফে, ক্যান্টিন। তবে তা খোলা থাকবে শুধু খাদ্য সরবরাহ ও সেবা দেয়ার জন্য। খোলা থাকবে সুপারমার্কেট ও খাদ্য বিক্রিকারক অন্যান্য প্রতিষ্ঠান। ওষুধের দোকানও খোলা থাকবে। খোলা থাকবে পেট্রোল পাম্প, গ্যারেজ ও কার রেন্টাল ব্যবসা, বাইসাইকেলের দোকান, গৃহস্থালির হার্ডওয়্যারের দোকান, ড্রাই ক্লিনার্স, পোশা প্রাণির দোকান, কর্নার শপ, পত্রিকা বিক্রি, পোস্ট অফিস ও ব্যাংক।

aerial photography of park

বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে অন্যান্য প্রতিষ্ঠান। যেমন লাইব্রেরি, অপ্রয়োজনীয় জিনিস বিক্রয়কারী দোকান, খেলার মাঠ, আউটডোর জিম, উপাসনালয়। শরীর চর্চার জন্য খোলা থাকবে পার্ক। তবে সেখানে দলবদ্ধ হওয়া যাবে না। কমিউনিটি সেন্টার খোলা থাকবে তবে তা ব্যবহার হতে হবে পাবলিক সার্ভিসের কাজে। যেমন খাদ্য ব্যাংক অথবা গৃহহীন মানুষের সেবায়। মূল কর্মীদের অবস্থান ভিতরে না হলে হোটেল, হোস্টেল, ক্যাম্প সাইট ও ক্যারাভান পার্ক অবশ্যই বন্ধ রাখতে হবে।

ওদিকে বিজ্ঞানীরা বলেছেন, একজন করোনা আক্রান্ত ব্যক্তি ২.৫ জন ব্যক্তিকে করোনা ভাইরাসে সংক্রমিত করতে পারেন। এতে সময় লাগে প্রায় ৫ দিন। এর অর্থ হলো ৩০ দিন সময়ের মধ্যে ওই একজন ব্যক্তি সংক্রমিত করতে পারেন কমপক্ষে ৪০০ মানুষকে। ওদিকে পুলিশ বলেছে, তারা নতুন এই বিধিনিষেধের বিষয়ে ক্লারিফিকেশন চেয়ে বিপুল সংখ্যক মানুষের ফোনকল পাচ্ছে। নর্দাম্পটনশায়ার পুলিশের চিফ কনস্টেবল নিক অ্যাডারলি জনগণকে এভাবে ফোন কল করে পুলিশকে বিরক্ত না করতে অনুরোধ করেছেন। ন্যাশনাল পুলিশ চিফস কাউন্সিলের চেয়ার মার্টিন হিউয়িট বলেছেন, তারা নতুন বিধিনিষেধ নিয়ে সরকার ও অন্য এজেন্সিগুলোর সঙ্গে কাজ করছেন- কিভাবে এই নিয়ম প্রয়োগ করা যায় তা নিয়ে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

নওগাঁয় জামিয়া ইসলামিয়া খাতুনে জান্নাত মহিলা হিফজ ও ক্বওমী মাদ্রাসা।
ধর্ম ও ইসলাম 2 hours আগে

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ২টি প্যানেল থেকে ৩৯ প্রার্থীর
রংপুর 2 hours আগে

ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড পঞ্চগড়, নিহত ১, আহত ২ 
দুর্ঘটনা 2 hours আগে

পঞ্চগড়ে শিলাবৃষ্টি ও কালবৈশাখীর তাণ্ডবে ফসল ও ঘড় বাড়ির ব্যাপক
দুর্ঘটনা 11 hours আগে

সাভারে সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদকে নাগরিক সংবর্ধনা।
ঢাকা 17 hours আগে

কুড়িগ্রামে মাদক বিক্রয়ের সময় যুবক আটক।
অপরাধ 1 day আগে

দিনাজপুরে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ করলেন
রংপুর 1 day আগে

নওগাঁয় প্রধান মন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ সহায়তা বিতরণ, উপকৃত প্রায়
জাতীয় 1 day আগে

নওগাঁর পোরশায় লুটপাট,ও মিথ্যা মামলায় বাড়ি ছাড়া চক বিষ্ণুপুরের অসহায়
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের লতিফা ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়ে থেকে হিট স্ট্রোকে এক
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক