হোম
অর্থনীতি

এবারও সিন্ডিকেটের দখলে চামড়ার বাজার, ছাগলের চামড়া টাকা ছাড়াও কেউ নেয়নি

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩ জুলাই, ২০২৩ ১:৪০ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান, ষ্টাফ রিপোর্টারঃ: সিন্ডিকেটের ফাঁদ থেকে বেরুতে পারছেনা চামড়ার বাজার। টানা দর পতনের পর গত বছর প্রতি বর্গফুট চামড়ার দাম ৭ টাকা বাড়ানোর পর এবার আরও ৩ টাকা বাড়ানো হয়েছে। তারপরও বাজার সিন্ডিকেটের নিয়ন্ত্রণে রয়েছে। এবারও বগুড়ায় ছাগলের চামড়া বেচা বিক্রি হয়নি। ছাগলের চামড়া বিনা পয়সাতেও কেউ নিতে চায়নি। ফলে ছাগল কোরবানিদাতারা ছাগলের চামড়া ফেলে দিয়েছে ভাগারে। তবে চামড়া ব্যবসাযীরা বলছেন এবার তারা সরকারের বেধে দেওয়া দামের চেয়ে বেশি দামে চামড়া কিনেছেন।

এক দশক আগেও বগুড়ায় গরুর চামড়ার দাম গড়ে ১৫শ’ থেকে ২ হাজার টাকা ছিলো। এরপর দাম পড়তে থাকে। ২০১৬ সাল থেকে ইউরোপে চামড়া রফতানি কমে যাওয়ায় গত ২০১৭ সালের পর থেকে চামড়ার দাম কমতে থাকে। করোনার সময় এই দাম আরও কমে যায়। গরুর চামড়ার দাম ৪ শ’ থেকে ৫শ’ তে নেমে আসে। মাঠ পর্যায়ে এই দাম ৩শ থেকে ৪শ টাকায় বেচা কেনা হয়।
বগুড়া শহরের চামড়াপট্টি, থানামোড়, বাদুড়তলা, চেলোপাড়া, চকসুত্রাপুর, চকযাদু ক্রসলেন, শহরের বাহিরে ঠনঠনিয়া, কলোনি, বনানী, মাটিডালি, শাকপালাসহ কমপক্ষে অর্ধশত স্পটে কোরবানির চামড়া সংগ্রহ করেছেন ব্যবসায়ীরা। রিক্সা-ভ্যান, অটোরিক্সা ও ভটভটি যোগে চামড়া নিয়ে শহরের বিভিন্ন জায়গায় চামড়া নিয়ে আসেন মৌসুমীরা। বগুড়া শহরের মৌসুমী ব্যবসায়ীরা চামড়া বেঁচেছেন চকসুত্রাপুর রাস্তার দু‘পাশে গড়ে ওঠা অস্থায়ী কাঁচা চামড়ার দোকানগুলোতে।

মৌসুমি ব্যবসায়ী এবং আড়তদারেরা গত বছর যে দামে চামড়া কিনেছেন, এবারও সেই দামে কিনছেন। অনেক স্থানে চামড়া কেনার জন্য কেউ যাননি। যারা চামড়া বিক্রি করতে বের হয়েছেন, তারা বিভিন্ন স্থানে ঘুরে কাঙ্খিত দাম পাননি। আড়তদারেরা সিন্ডিকেট করে দাম নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ চামড়া বেচতে আসা লোকজনের।

বগুড়া শহরের সুত্রাপুরের মৌসুম চামড়া ব্যবসায়ী রাজিব জানান, তিনি ঈদের দিন এক লাখ টাকা দমের কম গরুর চামড়া তারা কিনেছেন ৪শ থেকে সাড়ে ৪শ টাকা এবং এক লাখের উপর দামের গরুর চামড়া কিনেছেন ৫শ’ থেকে সাড়ে ৫শ’ টাকা তার বেয়ে বেশি দামের গরুর চামড়া ৬ শ’ ৭শ টাকা দরে কিনেছেন। এই চামড়া বিক্রি করতে গিয়ে স্বল্প লাভে বেঁচেছেন। আরও কয়েকজন মৌসুমি চামড়া ব্যবসায়ী জানান, বাড়ি ঘুরে ঘুরে চামড়া কিনে সিন্ডিকেটের কারণে লাভ কতে পারেননি। এদিকে বগুড়ার বিভিন্ন উপজেলা থেকে বগুড়ায় চামড়া নিয়ে আসা ব্যবসায়ীরা জানান, থানা মোড় এলাকায় ভটভটি আটকানোর কারণে এক রকম জোর করে কম দামে চামড়া বিক্রি করতে বাধ্য হয়েছেন।

শহরতলির নারুলী নাটাইপাড়া এলাকার বাসিন্দা নুরুল হুদা জানান তার লাখ টাকার গরুর চামড়া বিক্রি করেছেন ৬শ টাকায়। তিনি বলেন, বেশি দামে চামড়া বিক্রি করতে না পারায় গরীবদের হক আদায় করতে পারবেন না। এতিমখানাতেও দিতে পারবেন না। বগুড়া জেলা চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতি একেএম আসাদুজ্জামান খান বলেন, তারা ভালো দামে চামড়া কিনেছেন। সরকারের বেধে দেওয়া দামের চেয়ে বেশি দামে কিনেছেন। পাড়া মহল্লায় মৌসুমী ক্রেতারা কম দামে কিনলে বা কোন কোরবানিদাতা কম দামে বিক্রি করলে তাদের করার কিছু নাই। মৌসুমী ব্যবসায়ীদের তারা ভালো দাম দিয়েছেন।

তিনি আরও বলেন, নগদ টাকার সংকটের কারণে অনেক ব্যবসায়ী ঝুঁকি নিয়ে চামড়া কিনেছেন। এবার তারা সরকারের বেধে দেওয়া দামের চেয়ে বেশি দামে চামড়া কিনেছেন। এপর্যন্ত বগুড়ায় কত চামড়া কেনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, তারা এখনো হিসাব করেন নি। দুই একদিন পর সব ব্যবসায়ীর কাছে খোঁজ নিয়ে এ ব্যাপারে জানা যাবে। গুড়াসহ উত্তরাঞ্চলের অন্যান্যস্থানেও চামড়ার বাজারে ধস নেমেছে। এবারও সিন্ডিকেটের দখলে চলে গেছে চামড়ার বাজার। আর ছাগল ও ভেড়ার চামড়ার কোনো ক্রেতাই ছিল না। তাই এসব চামড়া বিক্রি করতে না পেরে অনেকেই মাটিতে পুঁতে রাখেন। আবার অনেকে এতিমখানা সংশ্লিষ্ট মাদ্রাসায় দিয়ে আসেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 26 minutes আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 7 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 7 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 23 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 1 day আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 1 day আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক