ডাঃ নুরল হক || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ জুলাই, ২০২৫ ১:৩২ অপরাহ্ণ
প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে, জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে। বিরামপুর পৌর শহরের মাহমুদপুর গ্রামের আতিয়ার হুসেন। ষাট ঊর্ধ্ব বৃদ্ধ। বয়সের ভারে নূয়ে পড়েছেন।
নাম আতিয়ার হোসেন। তিনি বিরামপুর আঞ্চলিক মহাসড়কের পাশে লাইট পোস্টের থাম্বার নিচে বসে ঘাড় নূয়ে মনোযোগ সহকারে পত্রিকার খবর পড়ছেন। হয়তো তাঁর জীবনের অনেক কথা তার মনেই রয়ে গেছে। তিনি কানে কম শোনেন। অনেক কষ্টে তিনি জানান, প্রতিদিন দোকান থেকে পত্রিকা নিয়ে দেশ-বিদেশের খবর পড়েন।
পত্রিকার খবর পড়তে তার ভালো লাগে।তাঁর খবরে কাগজ পড়তে দেখে বুঝা যায় তথ্যপ্রযুক্তি ইন্টারনেটে অনেক কিছু জানা গেলেও এখনো মানুষ পত্রিকার খবর পড়ার আগ্রহ আছে।