আমাদের মুক্ত কলম পত্রিকার সম্পাদক ও প্রকাশোক ইঞ্জিনীয়ার হাসিনুর রহমান এর মাতা ঠাকুরগাঁও শহরের জমিদারপাড়া নিবাসী সম্ভ্রান্ত পরিবার ঈসা চৌধুরী(মুন্সী জমিদারের) ছোট ছেলে চৌধুরী মোঃসেলিম (খোকা চৌধুরী)র স্ত্রী চৌধুরী নার্গিস বেগম গত ১৮ নভেম্বর ২০২৩ খ্রি: সকাল ৯ টা ১৫ মিনিটে নিজ বাস ভবনে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু কালীন তার বয়স আনুমানিক ৮৬ বছর হায়াত পেয়ে ছিলেন। তিনি ৩ ছেলে রেখে গিয়েছেন। চৌধুরী মোঃ নাসিমুর রহমান (তপন চৌধুরী), চৌধুরী মোঃ মাসুদুর রহমান( সুবন চৌধুরী), ইঞ্জিনীয়ার হাসিনুর রহমান( মিলন চৌধুরী) সহ নাতি নাতনী, আত্মীয় স্বজন রেখে গিয়েছেন। তাঁর জীবন দশায় ঠাকুরগাঁও জেলায় অনেক অবদান রেখে গিয়েছেন যেমনঃ- মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিনষ্ঠানে অনেক জমি দান করেন। যার উল্লেখ যোগ্য- ঠাকুরগাঁও জেলা স্কুলের মাঠ (বড় ময়দান), সি এম গার্লস স্কুল, আর কে স্টেট স্কুলসহ আরও অনেক।
তাঁর মৃত্যুতে মুক্ত কলম পত্রিকার পরিবারের পক্ষ থেকে গভীরভাবে মর্মাহত। সকলে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন এবং মরহুমার আত্মার মাগফেরাত কামনা করছেন।
দোয়া প্রার্থী
সাপ্তাহিক মুক্ত কলম পত্রিকার পরিবারবর্গ
ঠাকুরগাঁও।