admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ জুলাই, ২০২০ ১০:৪৯ পূর্বাহ্ণ
লিবিয়ায় মানবপাচারের ঘটনা তদন্ত করতে গিয়ে সংশ্লিষ্ট একটি এজেন্সির একজন পিয়নের ব্যাংক অ্যাকাউন্টে ২০ থেকে ৩০ কোটি টাকা রয়েছে বলে জানতে পেরেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রাজধানীর মালিবাগে সিআইডি হেডকোয়ার্টার্সে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন সিআইডির প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ব্যারিস্টার মাহবুবুর রহমান।
তিনি বলেন, বিভিন্ন সূত্রের তথ্যের ভিত্তিতে এখন পর্যন্ত ৩৬ জন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একটি এজেন্সির একজন পিয়নের ব্যাংক অ্যাকাউন্টে ২০ থেকে ৩০ কোটি টাকা রয়েছে বলে জানতে পেরেছেন সিআইডির তদন্তকারীরা।
ব্যারিস্টার মাহবুবুর রহমান বলেন, লিবিয়ায় ২৬ বাংলাদেশি নিহত ও ১১ জন আহত হওয়ার ঘটনায় বাংলাদেশের বিভিন্ন থানায় ২৬টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার মধ্যে এই মুহূর্তে ১৫টি তদন্ত করছে সিআইডি। এ সব মামলায় এখন পর্যন্ত ৬৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৩৬ জনকে গ্রেপ্তার করেছে সিআইডি।