admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ মার্চ, ২০২০ ৯:২৩ পূর্বাহ্ণ
সাইয়েমা হাসান সহকারিকমিশনার (ভূমী ) মনিরামপুর যশোর যিনি একজন নিরিহ গরীব খেটে খাওয়া মানূষকে শাস্তি দেওয়ার ছবি সরকারি ওয়েব সাইটে আপলোড করেছেন এটা কোন ধরনের মুল্যবোধ ? দঃখ জনক হলেও সত্য একজন নিরিহ গরীব খেটে খাওয়া মানূষকে শাস্তি দেওয়ার ছবি সরকারি ওয়েব সাইটে আপলোড করে দেশের স্বাধীনতাকে ক্ষুন্য করেছেন। অনেকে মন্তব্য করে বলেছেন এদের মত শিক্ষীত মুর্খ্য মানুষ গুলোই দেশের সবচেয়ে বড় ভাইরাস। আগে এদের প্রতিরোধ করা জরুরি। তা না হলে একদিন রাষ্ট্রযন্ত্র বিকল হয়ে যাবে ।

নিরীহ একজন খেটে খাওয়া মানুষ কেন বাড়ি থেকে বের হয় এই সময়ে ? তারও মন চায় আইন মানতে। কিন্তু সন্তান, পরিবার না খেয়ে থাকতে দেখে জীবনের তাগিদে তাদের বের হতে হয়। কেউ বের হন দুই মুটো চাল কিনতে। কেউ জীবিকার সন্ধানে। আপনি সচেতন একজন নির্বাহী কর্মকর্তা । ওদেরকে পারলে রাষ্ট্রীয় খাত থেকে সহায়তা করুন। জন প্রতিনিধিকে জানান সহায়তার জন্য। গরীবদের জন্য সরকারের অনেক খাত আছে। জন প্রতিনিধি কিংবা আপনি না পারলে ওদের বুঝিয়ে বলুন ঘরে থাকতে। প্লিজ নির্দয়ভাবে পিটাবেন না। বয়স্ক মানুষদের কানে ধরাবেন না। এই বিপদে যেভাবে পারেন সবাই সবার সাথে থাকুন। মনে রাখুন বাবার বয়সি এই মানুষদের সন্মান করাও এক ধরনের আইন, এই সব নির্বোধ সরকারী কর্মকর্তার কারনে সরকারের ভাবমূর্তি ক্ষুন হচ্ছে । অত্র এলাকার সাধারন মানুষ সহকারি কমিশনার (ভূমী ) সাইয়েমা হাসান এর বিচারের দাবী জানান।