হোম
নির্বাচিত কলাম

উন্নয়নের স্বপ্ন ছুঁয়ায় ব্যহত মহেশখালীর সামগ্রিক অবকাঠামো

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৩ ১১:১২ অপরাহ্ণ

ফাইল ছবি

মিসবাহ ইরান, মহেশখালী কক্সবাজার প্রতিনিধি: উন্নয়নের মহাযজ্ঞ চলছে মহেশখালীতে। একদিকে কয়লা বিদ্যুৎকেন্দ্র অন্যদিকে গভীর সমুদ্র বন্দর। এসব উন্নয়ন হচ্ছে ঠিকই কিন্তু ব্যাহত হচ্ছে মহেশখালীর সামগ্রিক অবকাঠামোগত উন্নয়ন। দিনদিন হ্রাস পাচ্ছে সাধারণ জনগণের জীবনযাত্রার মান। ধলঘাটা-মাতারবাড়ির বেড়িবাঁধ সংস্কারসহ যোগাযোগ, চিকিৎসা, বাসস্থান, শিক্ষা ও অভ্যন্তরীণ অবকাঠামো থেকে পিছিয়ে পড়ছে মহেশখালী।যেখানে বাংলাদেশের অন্যান্য উপজেলায় দিনদিন এসব দিক এগিয়ে যাচ্ছে।

চালিয়াতলি থেকে মাতারবাড়ির অন্যতম যোগাযোগ এর প্রধান সড়কটি এখনও যাতায়াতের অনুপযোগী। টেন্ডার হয়েছে ঠিকই কিন্তু যেমন কাজের গতি নাই তেমনি কাজের গুনাগত মান নিয়ে প্রশ্ন রয়ে যায় ! মাতারবাড়ি ইউনিয়ন এর আয়তন প্রায় ৬৫৩২ একর বা ২৬.৪৩ বর্গ কিমি। ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী এই ইউনিয়ন এর মোট জনসংখ্যা ৩৬৩০৯ জন। বর্তমান ৪৫ হাজার ছুয়েঁ গেছে। এতোগুলা মানুষের যাতায়াতের সড়কটি এখনোও অবহেলায় রয়ে গেছে। যাত্রীরা যাতায়াত করতে কষ্টে পাচ্ছে এ সড়ক পথে। কাজের মান ও সংস্কার নামে গিলে খাচ্ছে মাতারবাড়ি-চালিয়াতলির-ধলঘাটা সড়কের বাজেটের টাকা।

নির্দিষ্ট সময়ে কাজ শেষ করার কথা থাকলে কাজ সম্পূর্ণ করতে পারেনি ঠিকাদার প্রতিষ্ঠান।মেগা প্রকল্প ভরা মাতারবাড়ি – ধলঘাটা ইউনিয়ন এর দেখবার করার প্রতিনিধিও এই মহেশখালী জনপদে নেই। এ সড়ক পথের দূর্ভোগ কখন শেষ হবে আদৌও দায়িত্বরত প্রতিনিধিরা কেউ বলতে পারেনা।

ধলঘাটার চিত্র মাতারবাড়ির চেয়ে বেহাল। যাতায়াত বা বেড়িবাঁধের ফলস্বরূপ সমাধান অত্র ইউনিয়নের মানুষ এখনও পায়নি। নেই কোনো উন্নত যোগাযোগ ব্যবস্হা। সবসময় সাগরের সাথে যুদ্ধ করে জীবন যাপন করে বাঁচতে হয়। ৫৫১১ একর বা ২২.৩০ বর্গ কিলোমিটার এর ধলঘাটা ইউনিয়ন এর জনসংখ্যা প্রায় ২০হাজার। বর্তমান বসবাস এর অনুপযোগী হওয়ায় বা উন্নত বেড়িবাঁধ না হওয়ায় দিনদিন হ্রাস পাচ্ছে এই ইউনিয়নের ভূমি ও জনসংখ্যা।

কক্সবাজার জেলার সবচেয়ে ছোটো ইউনিয়ন এটি। এই ছোট্ট ইউনিয়নটিরও চোখে পড়ার মতো কোনো উন্নয়নমূলক কার্যক্রম হয়নি। ধলঘাটা ও মাতারবাড়িতে নেই কোনো মজবুত বেড়িবাঁধ। বর্ষা মৌসুমে হরহামেশাই আমরা দেখতে পায় বেড়িবাঁধ ভেঙে পানি ডুকার চিত্র। কে দেখবে এই দুই ইউনিয়ন এর আর্তচিৎকার। কার কাছে যাবে কোনো সুরাহা না ফেলে ? যার প্রেক্ষিতে হারিয়ে যাচ্ছে মহেশখালীতে এই ছোটো ইউনিয়নটি। ধলঘাটা-মাতারবাড়ি বাসিন্দারা বলেন, আশার বাণী শুনায় নেতারা। বর্ষার মৌসুমে যখন বেড়িবাঁধ ভেঙে যায় তখন আশ্বাস দিয়ে যায়। মুখে উন্নয়ন এর কথা বললেও কাজের বেলায় কোনো উন্নয়ন চোখে পড়েনা। তারা আরও বলে ”কেউ কথা দিয়ে কথা রাখেন”!

তেমনি শাপলাপুরে চিত্রই একই। দীর্ঘদিন জনতা বাজার থেকে ঘোরকগাটা পর্যন্ত রাস্তাটি সংস্কারের নামে অযত্নে ফেলে রাখছিলো। পরবর্তী তাড়াহুড়া করে রাস্তাটি অর্ধেক সম্পূর্ণ করে। এতে রাস্তার কাজের গুনগত মান নিয়ে প্রশ্ন থেকে যায়। দীর্ঘদিন এ সড়কে যাতায়াত করা কষ্টকর ছিলো। সাহস করে কেউ বলতে পারনি কারণ শাপলাপুর সড়কটির টেন্ডার ছিলো মহেশখালী কুতুবদিয়ার সাংসদ আশেক উল্লাহ রফিক এমপির সহধর্মিণীর প্রতিষ্ঠান।

ঘোরকঘাটায় দুটো জেটিঘাট বিদ্যমান রয়েছে। আবার নতুন করে নান্দনিক জেটিঘাট নির্মাণ করার ঘোষণা দিয়েছে মহেশখালী-কুতুবদিয়ার সাংসদ আশেক উল্লাহ রফিক এমপি। অথচ মহেশখালীর সামগ্রিক অবকাঠামো উন্নয়ন না করে আবার নতুন করে জেটি ঘাট নির্মাণ প্রশ্ন তুলেছে সাধারণ মানুষ। কারণ হিসেবে দেখিয়েছেন বর্তমান যে দুটো জেটি ঘাট রয়েছে অল্প বাজেটে তা সংস্কার করা যেতো। একই জায়গায় ৩টি জেটি ঘাট সরকারি টাকার অপচয় ছাড়া কিছু নয়! আর নতুন জেটি ঘাট তৈরি করতে কাটতে হবে প্যারাবন। এগুলো হলো অপরিকল্পিত উন্নয়ন। যেখানে জেটি রয়েছে সেখানে নতুন জেটি বেমানান। পুরাতন জেটিঘাটে পল্টুন দিলে জনগণের কষ্ট অনেকাংশে লাগব হতো। মহেশখালীর অধিকাংশ সাধারণ মানুষ মনে করেন সাম্প্রতিক সময়ে পল্টুন বিষয়টি ধামাচাপা দিতে নতুন জেটি ঘাট এর উপস্হাপন ছাড়া আর কিছু নয়!

সংবাদকর্মী শহিদুল ইসলাম কাজল বলেন, নতুন জেটি ঘাটের বাজেট এর টাকা মাতারবাড়ি ও ধলঘাটায় টেকসই বেড়িবাঁধ দিলে দুটো ইউনিয়নের প্রায় ৬০ হাজারের মতো মামুষ উপকৃত হবে। তাছাড়া অত্র ইউনিয়ন এর পাশাপাশি কালারমারছড়া ও শাপলাপুর ইউনিয়নও ক্ষতিগ্রস্ত কম হতো। এ বৃহৎ স্বার্থ চিন্তা না করে একই জায়গায় ৩টি জেটি ঘাট সত্যি প্রশ্ন তুলেছে মহেশখালীর জনসাধারণ।

কুতুবজোম ইউনিয়ন এর ঘটি ভাঙ্গা ও সোনাদিয়া যাতায়াতের তেমন সুযোগ-সুবিধা নেই। বর্ষার মৌসুমে ঘটি ভাঙ্গাসহ আশেপাশের এলাকা বেড়িবাঁধ ভাঙ্গার কবলে পড়ে। এতে সাধারণ জনগণের যাতায়াতের বিঘ্ন ঘটে।

কালারমারছড়া চালিয়াতলি বা নোনাছড়িতে কোস্টাল কমিউনিটি সেন্টারে টেকনিক্যাল কলেজ হওয়ার কথা থাকলেও নেই কোনো অগ্রগতি। টমটম ও সিএনজির লাইন নামে খিলে খাচ্ছে লাখ লাখ টাকা। মহেশখালীতে প্রভাবশালী নেতারা একেকটা লাইন নিয়ে ঘাবড়ে ধরে রেখেছে। মহেশখালীর সিএনজি-টমটম এর লাইন বদরখালীতে। এতে যাত্রীদের হয়রানির শিকার হতে হয় প্রতিনিয়ত। এই লাইনের নেতৃত্ব দেয় আতাউল্লাহ বোখারী। বদরখালী লাইন থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা আতাউল্লাহ। দক্ষ নেতৃত্ব নাই বলে এই লাইন মহেশখালীর বাইরে। অন্য লাইনগুলো মহেশখালীর অভ্যন্তরে।

সাবেক কালারমারছড়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আব্দু সালাম বলেন, বর্তমান বৈষম্য রাজনীতি চলমান মহেশখালীতে। এই বিভাজন বা বৈষম্যের কারণে মহেশখালীতে অভ্যন্তরীণ আঞ্চলিক অবকাঠামো দিনদিন পিছিয়ে যাচ্ছে। একদিকে প্রয়োজন না হওয়ার শর্তেও পাচ্ছে সরকারি সকল সুবিধা। অন্যদিকে দিনদিন পিছিয়ে যাচ্ছে সরকারি সুবিধাবঞ্চিতরা।

মহেশখালী উপজেলার আয়তন ৩৬২.১৮ বর্গ কিলোমিটার। কক্সবাজার জেলা সদর থেকে এ উপজেলার দুরত্ব প্রায় ১৫ কিলোমিটার। এ উপজেলার উত্তর-পূর্বে চকরিয়া, দক্ষিণে কক্সবাজার সদর,পশ্চিমে কুতুবদিয়া উপজেলা ও বঙ্গোপসাগর। এতো বড়ো উপজেলায় দেখার মতো কোনো পর্যটন শিল্প গড়ে তুলতে পারেনি। যা গড়ে ওঠেছে তা প্রাকৃতিকভাবে। আর প্রাকৃতিক প্যারাবন কেটে কেটে নতুনভাবে তৈরী করা হচ্ছে আরেকটি জেটি ঘাট। এতে পরিবেশ ভারসাম্য নষ্ট হাওয়ার পাশা

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে আ.লীগের ছত্র ছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে
অপরাধ 19 hours আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জে সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 2 days আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 3 days আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 3 days আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 3 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 4 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 4 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 4 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক