হোম
নির্বাচিত কলাম

ঈদের দিন অশ্লীল গান, ইভটিজিংএ ডিজে পিকাপ এর যন্ত্রণায় ভুগছেন শহরবাসী।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৪ মে, ২০২২ ৭:০৯ পূর্বাহ্ণ

ফাইল ছবি

এম.মাসুম আজাদ, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ ঈদের দিন ডিজে পিকাপ এর যন্ত্রণায় ভুগছেন শহরবাসী। অশ্লীল গান, ইভটিজিং আর হইহট্টগোলে উত্তাল শহর। ঝিনাইদহ জেলা সহ সারা দেশেই ইদানীং একটি বিষয় লক্ষ করা যাচ্ছে, পূর্বে বিষয়টি সামান্য হলেও এখন তা চোখে পড়ার মতোই একটি বিষয় হয়ে দাড়িয়েছে।

বিষয়টি হচ্ছে “ডিজে” পিকাপ গাড়ী, ডিজে ইজিবাইক বাহন। যেকোনো বিশেষ দিন আসলেই এদের দেখা যায়, উত্তাল অবস্থায় বেশামাল। ছোট্ট ট্রাক্টর (পিকাপ ভ্যান) বোঝাই করে সমবয়সী উশৃংখল একদল বখাটেরা হৈ-হুল্লোড় করছে আর হাই ভলিউমে কুরুচিপূর্ণ গান বাজিয়ে দাপিয়ে বেড়াচ্ছে। ওদেরকে কেনো বখাটে বল্লাম, তার ব্যাখ্যাটা আপনারাও অবশ্যই বুঝতে পারবেন।

আজ, পবিত্র ঈদুল ফিতরের দিন, সকাল থেকেই আকাশের মোন ভালোছিলো না। কখনো বৃষ্টি,কখনো দমকা বাতাসে ঝড়ো হাওয়া, বইছে। ঝিনাইদহ মালিক সমিতির পাশেই একটা চয়ের দোকানে বসে লক্ষ করলাম হাই ভোল্টেজে, করুচিপূর্ণ গান বাজিয়ে হই হই করতে করেত ঘুরপাক খাচ্ছে, বেশকিছু কথিত ” ডিজে পিকাপ” এবং ডিজে ইজিবাইক বাহন।

ভালো করে লক্ষ করলাম ওদের “ডিজে গাড়ির পাশ দিয়ে যদি কোনো নারী(মেয়ে) যাচ্ছেন, কেউ বন্ধুর সাথে যাচ্ছেন, কেউ বাবা মায়ের সাথে যাচ্ছেন কিন্তু ওই বখাটে গুলো অশ্রাব্য ভাষায় বিভিন্ন অঙ্গভঙ্গি করে ইভটিজিং করছে।ওরা এক-একটি যানবাহনে ২০/২৫ করে একসাথে থাকে, তাই অধিকাংশ ভদ্রমানুষেরা ঝামেলায় না জড়িয়ে বিষয়টি এড়িয়ে যাচ্ছেন।

আজ ঈদের দিন আমার সামনেই কয়-একটি অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখলাম এই বিষয়ে। উল্লেখযোগ্যঃ- একটি মেয়ে ও একটি ছেলে, সম্ভাবত তারা স্বামী-স্ত্রী। হয়ত ঈদের শেষ বিকালে একটু ঘুরতে বের হয়েছিলো। কিন্তু’ ডিজে ট্রাক্টর’ এর পাশ দিয়ে যাবার সময়, এক সাথে ২০/২৫ জন পিকাপ থেকে ইভটিজিং করতে শুরু করে, তারা এমন ভাষা ব্যাবহার করছে, যাহা আমি লিখতে পারছি না। এতোটাই অশ্রাব্য।

ছেলেটা বাইক থামিয়ে প্রতিবাদ করেন! পিকাপ ড্রাইভার এর কাছে যেয়ে কি যেনো বলছেন,আর তখনি এক ঝাক টোকাই ক্যাটাগরির ছেলে পিকাপ থেকে ঝাপিয়ে পড়লো সেই বাইক চালকের উপরে,স্থানীয় জনগণ ঘটনাটি বুঝতে পেরে ওই টোকাইদের ধাওয়া দিলে তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। ঝিনাইদহ শহরের বাইপাস রোড়,পায়রা চত্ত্বর, হামদ থেকে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের রোড়েও এদেরকে অনবরত দেখা যায়। শহরের মানুষ এদের জন্যে অতিষ্ঠ হচ্ছে। খোজ নিয়ে জানতে পারি মুলত এই “ডিজে পিকাপ” ডিজে ইজিবাইক সেটাপ করে যারা এই ধরনের উশৃংখলতা করে বেড়াচ্ছে এদের কেউই মুল শহরের বাসিন্দা না।

এরা শহরের খুব কাছাকাছি বিভিন্ন গ্রাম থেকে দলে দলে এরকম “ডিজে পিকাপ” ডি জে ইজিবাইক, সেটাপ করে হইহট্টগোল, ইভটিজিং করে বেড়াচ্ছে শহরের মধ্যে। এর মধ্যেই, আরো জানতে পারি ঝিনাইদহ সদর উপজেলার কালিচরনপুর ইউনিয়নের ভগবান নগর গ্রামে, এই বিষয় নিয়ে রীতিমতো প্রতিযোগীতা চলছে,। কোন গ্রুপ কতো যোরে গান বাজাতে পারে, কোন গ্রুপ কতো বেশি হইহট্টগোল করতে পারে।

মুলত উঠতি বয়সী বখে যাওয়া সস্তা মাদকে আসক্ত এই সব ছেলেরা নিজেদের অজান্তেই একটি অপসংস্কৃতি চর্চা করছে, যেটা দিন দিন ছড়িয়ে পড়ছে সমাজের মধ্যে। এখনি যদি, অভদ্রতা, অশ্লীলতা এবং বেয়াড়াপনার বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা না নেওয়া হয়। তবে সুদূর ভবিষ্যতে আমার, আপনার ছেলেমেয়েরাও এসবের দিকে ঝুকে পড়বে। যার ফলে সামাজিক ভাবে বিশৃঙ্খলা দেখাদিবে।

শুধু তাই নয়, যারা এই গাড়ীতে হইচই করে বেড়াচ্ছে তারা নিজেরাও নিরাপদ না। আনন্দের বহিঃপ্রকাশ করতে যেয়ে, বেপরোয়া গাড়ীর গতি চলন্ত গাড়ীতে বিভিন্ন অঙ্গভঙ্গিতে রতো থাকে। ঈদের দিন সুশীল সমাজের মানুষজনেরাও একটু শহর-বাজারে ঘুরতে বের হন। কিন্তু এদের যন্ত্রণায় এখন অনেকেই অভিযোগ করে বলছেন অনতিবিলম্বে এই সকল বেয়াড়াপানায় যারা জড়িত তাদের গ্রেফতার করে, তাদের গার্ডিয়ানকে ডেকে হুশিয়ারি দেওয়া হোক।

নয়লে, এদের জন্যে সমাজের সাধারণ সমাজিক মানুষেরা বাইরে বের হতেও লজ্জা পাবে,কারন ওই সকল ডিজে গাড়ির পাশ দিয়ে বাবা-মেয়েও যদি একসাথে যায়, তবুও তাদের ইভটিজিং অশ্রাব্য গালাগালি এর শিকার হতে হচ্ছে।”নিউজে যে ছবি ব্যবহার করা হয়েছে, ঈদের দিনে সেটির ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে,ওটা অন্য কোনো জেলার ঘটনা,অর্থাৎ এই সমস্যাটি এখন সারা দেশেই বিদ্যমান,তাই এখনি সঠিক সময় এদের বিরুদ্ধে ব্যাবস্থা নেবার।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

নওগাঁর চাঞ্চল্যকর মিতু হত্যার পর টয়লেটের ট্যাংকে লাশ রহস্য উদঘাটন,
অপরাধ 6 hours আগে

কুড়িগ্রামের ইজিপিপি বন্ধে ঈদের আনন্দ থেকে বঞ্চিত হাজারো পরিবার।
রংপুর 13 hours আগে

ঠাকুরগাঁও হরিপুরে বাইক ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে ‎শিক্ষক নিহত। ‎
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুর পৌরসভায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা ও ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান
তথ্য ও প্রযুক্তি 2 days আগে

পঞ্চগড়ে চুরি,মাদক,অবৈদ্ধ ও অপকর্ম কারীর বাবা এবং চোরের কাছ থেকে
আইন-বিচার 2 days আগে

সান্তাহারে ট্রেন যাত্রীর কাছ থেকে দশ কেজি গাঁজা উদ্ধার গ্রেপ্তার-৪।
অপরাধ 2 days আগে

পলাশবাড়ীতে মন্দির ও মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাসের বিরুদ্ধে মিথ্যাচার অপপ্রচারের প্রতিবাদে
আইন-বিচার 2 days আগে

আন্তর্জাতিক নারী দিবস পীরগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা।
আন্তর্জাতিক 3 days আগে

ঠাকুরগাঁওয়ের ফিলিং ষ্টেশনগুলোতে তেল বিক্রি বন্ধ করা হয়েছে।
রংপুর 3 days আগে

আদমদীঘিতে ৪০ লিটার চোলাইমদসহ সুজন পাহান গ্রেফতার: ডিএনসি।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক