admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৪ ৭:০১ পূর্বাহ্ণ
ঈদগাঁও কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওর ধলেশ্বরী নদীতে এবার দেশীয় পোনা অবমুক্ত করা হয়েছে।
১৯ সেপ্টেম্বর এ নদীতে ১শ গ্রাম ওজনের আট হাজার পিস দেশীয় পোনা অবমুক্তকালীন সময়ে উপস্থিত ছিলেন- জালালাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর তাজ জনি,বিএনপি নেতা মামুন সিরাজুল মজিদ,সাবেক যুবনেতা আজমগীরসহ জেলা,উপজেলা মৎস্য অফিসার, রাজনৈতিক,সামাজিক নেতৃবৃন্দ ও কমিশনাররা।
এসময় আগামী দুই মাস কারেন্ট জালসহ সকল প্রকার জাল দিয়ে মাছ না ধরার অনুরোধও করা হয়।