হোম
আন্তর্জাতিক

ইরান কি ইচ্ছে করেই মার্কিন সৈন্যদের টার্গেট করেনি?

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১০ জানুয়ারি, ২০২০ ৭:২৪ পূর্বাহ্ণ

Missail-mknewsbd

ফাইল ছবি

ইরাকের সামরিক বাহিনী বলছে বুধবার রাতে দেশটিতে ২২ টি মিসাইল আঘাত করেছে। কাশেম সোলেইমানিকে হত্যার পর ইরান বলেছিল যে হামলাকারীদের চড়া মূল্য দিতে হবে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের মিসাইল হামলায় আমেরিকার কোন প্রাণহানি হয়নি।

 

তাহলে ইরান কি ইচ্ছে করেই ক্ষতি করতে চায়নি?

ইরানের ইসলামিক রেভোলুশনারি গার্ড এক বিবৃতিতে বলেছে, সন্ত্রাসীদের দখল এবং মার্কিন আগ্রাসী বাহিনীর বিমানঘাঁটি ধ্বংস করতে আল-আসাদে দশটি মিসাইল হামলা চালানো হয়েছে। আল আসাদের এই ঘাঁটি থেকে ইরাকের পশ্চিমাঞ্চলে আমেরিকার সামরিক তৎপরতা চলে। ইসলামিক রেভোলুশনারি গার্ডের ঘনিষ্ঠ তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, মার্কিনীদের বিরুদ্ধে হামলার জন্য ফতেহ-৩১৩ এবং কিয়াম মিসাইল ব্যবহার করা হয়েছে।
মার্কিন বাহিনী এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যর্থ হয়েছে কারণ প্রতিটি ক্ষেপণাস্ত্রের একগুচ্ছ মুখ রয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, দুটি ঘাঁটি লক্ষ্য করে ইরান এক ডজনেরও বেশি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে।

মুম্বাইতে জেনারেল কাসেম সুলেমানির স্মরণে পথ-সভা।

মুম্বাইতে জেনারেল কাসেম সুলেমানির স্মরণে পথ-সভা।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরানের মিসাইল হামলায় আমেরিকার কোন প্রাণহানি হয়নি। যে দুটি ঘাঁটিতে হামলা চালানো হয়েছে সেখানে সামান্য ক্ষতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। টেলিভিশনে দেয়া এক ভাষণে মি: ট্রাম্প বলেন, আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছিল। এছাড়া আগাম সতর্ক সংকেত বেশ ভালোভাবে কাজ করেছে তিনি বলেন। মি: ট্রাম্প বলেন, মনে হচ্ছে ইরান ক্ষান্ত দিয়েছে। যদিও আমেরিকার একজন শীর্ষ সামরিক জেনারেল মার্ক মিলে বলেছেন, এ হামলা মারাত্মক হতে পারতো। তাঁর ব্যক্তিগত পর্যালোচনা হচ্ছে, ইরান কাঠামোগত ক্ষতি করতে চেয়েছিল। এছাড়া যানবাহনের ক্ষতি সাধন, যন্ত্রপাতি, বিমানের ক্ষতি সাধন এবং সৈন্যদের হত্যা করতে চেয়েছিল।

মিসাইল কোথায় আঘাত করেছে?
ইরাকের সামরিক বাহিনীও বলেছে যে মিসাইল হামলায় কোন প্রাণহানি হয়নি। বুধবার রাত ১:৪৫ মিনিট থেকে ২:১৫ মিনিটের ইরাকে ২২টি মিসাইল হামলা চালানো হয়েছে। এর মধ্যে ১৭টি মিসাইল নিক্ষেপ করা হয়েছে আল-আসাদ বিমান ঘাঁটি লক্ষ্য করে।

মিসাইল

মিসাইল

একটি মিসাইলের ধ্বংসাবশেষ থেকে দেখছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। মিডলবারি ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজের জন্য কিছু স্যাটেলাইট ছবি নিয়েছে প্ল্যানেট ল্যাব নামে একটি বাণিজ্যিক সংস্থা। এসব ছবিতে দেখা যাচ্ছে আল-আসাদ ঘাঁটিতে পাঁচটি জায়গায় ক্ষতি হয়েছে। মিডলবারি ইন্সটিটিউটের একজন বিশ্লেষক বলছেন, যেসব জায়গায় মিসাইল আঘাত করেছে তার কয়েকটি দেখে মনে হচ্ছে এগুলো আল-আসাদ ঘাঁটির কেন্দ্রে। এটা পরিষ্কার যে কিছু মিসাইল লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারেনি। ইরাকের সামরিক বাহিনী বলছে, আল-আসাদ ঘাঁটি লক্ষ্য করে যেসব মিসাইল নিক্ষেপ করা হয়েছে সেগুলোর মধ্যে দুটি মিসাইল ঘাঁটির বাইরে পড়েছে এবং সেগুলো বিস্ফোরিত হয়নি। এসব মিসাইলের কিছু ছবি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে। ইরাকের সামরিক বাহিনী বলছে, উত্তরাঞ্চলের কুর্দিস্তান এলাকায় অবস্থিত ইরবিল ঘাঁটি লক্ষ্য করে পাঁচটি মিসাইল নিক্ষেপ করা হয়েছে। তবে ইরবিল ঘাটিতে কয়টি মিসাইল আঘাত করেছে সে বিষয়ে কিছু বলা হয়নি। ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশন বলছে, দুটি মিসাইল সিদান নামক একটি গ্রামে পড়েছে।

একটি যুদ্ধের সম্ভাবনায় শঙ্কিত মানুষজন দক্ষিণ কোরিয়ার রাজধানী সোওলের মার্কিন দূতাবাসের বাইরে বিক্ষোভ করছেন।

একটি যুদ্ধের সম্ভাবনায় শঙ্কিত মানুষজন দক্ষিণ কোরিয়ার রাজধানী সোওলের মার্কিন দূতাবাসের বাইরে বিক্ষোভ করছেন।

এই গ্রামটি ইরবিল শহর থেকে ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে। তৃতীয় মিসাইলটি ইরবিল শহরের ৪৭ কিলোমিটার উত্তর-পশ্চিম পড়েছে।

ইরান কি ক্ষতি এড়াতে চেয়েছে?
মার্কিন এবং ইউরোপীয় দেশগুলোর সরকারি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, তারা বিশ্বাস করে ইরান ইচ্ছে করেই ক্ষতির মাত্রা সীমিত রাখতে চেয়েছে।
ইরান একদিকে তাদের সংকল্প দেখাতে চেয়েছে এবং অন্যদিকে আমেরিকার ক্ষতি করা এড়িয়ে গেছে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায়।
পেন্টাগন-এর এক কর্মকর্তাকে উদ্ধৃত করে সিএনএন সাংবাদিক জ্যাক টেপার বলেন, ” ইরান ইচ্ছে করেই টার্গেট নির্ধারণ করেছে যাতে প্রাণহানি না হয়।”
অন্যদিকে ওয়াশিংটন পোস্ট বলছে, মার্কিন কর্মকর্তারা মঙ্গলবার নাগাদ জানতো যে ইরান হামলা করতে পারে। তবে কোথায় হামলা করবে সে বিষয়ে তারা নিশ্চিত ছিলনা। মার্কিন গোয়েন্দারা আগেই সতর্ক করে দিয়েছিল। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে আমেরিকার সিবিএস টেলিভিশন নেটওয়ার্কের পেন্টাগন সংবাদদাতা ডেভিড মার্টিন বলেছেন, হামলা বেশ আগেই তারা সতর্কবার্তা পেয়েছেন এবং সে অনুযায়ী সৈন্যরা বাঙ্কারে চলে যাওয়ার যথেষ্ট সময় পেয়েছিল।

মার্কিন সূত্রগুলো বলছে, স্যাটেলাইট সিগন্যাল এবং ইরানের কমিউনিকেশন সিস্টেমে আড়ি পাতার মাধ্যমে এই সতর্কবার্তা পাওয়া যায়।  উত্তর কোরিয়ার ক্ষেত্রে নজরদারীর ক্ষেত্রেও আমেরিকা এ পদ্ধতি ব্যবহার করে। তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এ কর্মকর্তা মনে করেন, লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্যই ইরান হামলা করেছে।  ইরান ইচ্ছে করে ক্ষতি করতে চায়নি – এ ধারণার সাথে একমত নন মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এ কর্মকর্তা। আমাদের কর্মকাণ্ডের কারণেই আমেরিকানদের জীবন রক্ষা পেয়েছে, বলেন সে কর্মকর্তা।  প্রতিরক্ষা বিষয়ক বিবিসির সংবাদদাতা জনাথন মার্কাস বলেন- ইরান ইচ্ছে করেই ক্ষতি করতে চায়নি নাকি তাদের মিসাইলের সীমাবদ্ধতার কারণে সেটি হয়নি – এটি এখনো পরিষ্কার নয়। তবে আমেরিকার বিরুদ্ধে দূরপাল্লার মিসাইল নিক্ষেপ করা সঠিক জায়গায় আঘাত করা একটি বিপদজনক বিষয়। মি: মার্কাস বলেন, আল-আসাদ ঘাঁটিতে ইরানের যে মিসাইল আঘাত করেছে সেগুলোর বেসামরিক স্যাটেলাইটের ছবি দেখে মনে হচ্ছে, কয়েকটি স্থাপনা ধ্বংস করেছে। সুতরাং ক্ষতি কম হবার বিষয়টি সৌভাগ্যক্রমে ঘটেছে বলে মনে করেন মি: মার্কাস।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরের বিরামপুর আঞ্চলিক মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২ জনে মৃত্যু।
দুর্ঘটনা 8 hours আগে

বগুড়ায় বাজার সমিতির সা: সম্পাদক প্রার্থীকে তুলে নিয়ে হাত-পা ভেঙে
অপরাধ 13 hours আগে

সাভারের আমিনবাজারের ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ৭ দিনের মধ্যে চালুর
ঢাকা 13 hours আগে

নওগাঁয় জামিয়া ইসলামিয়া খাতুনে জান্নাত মহিলা হিফজ ও ক্বওমী মাদ্রাসা।
ধর্ম ও ইসলাম 22 hours আগে

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ২টি প্যানেল থেকে ৩৯ প্রার্থীর
রংপুর 22 hours আগে

ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড পঞ্চগড়, নিহত ১, আহত ২ 
দুর্ঘটনা 22 hours আগে

পঞ্চগড়ে শিলাবৃষ্টি ও কালবৈশাখীর তাণ্ডবে ফসল ও ঘড় বাড়ির ব্যাপক
দুর্ঘটনা 1 day আগে

সাভারে সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদকে নাগরিক সংবর্ধনা।
ঢাকা 2 days আগে

কুড়িগ্রামে মাদক বিক্রয়ের সময় যুবক আটক।
অপরাধ 2 days আগে

দিনাজপুরে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ করলেন
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক