admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২১ ১২:৫৯ অপরাহ্ণ
রিড্ডুইন নিঙ্গার, স্টাফ রিপোর্টার ইন্দোনেশিয়াঃ ইন্দোনেশিয়ায় মাথায় বাজ পড়ার পরও দিব্যি হেঁটে চলছেন নিরাপত্তারক্ষী! কিছু গাছ দেখা যায়, যেগুলোতে বাজ পড়ার কারণে পুড়ে বিকৃত হয়ে আছে। আর মানুষের ওপর বাজ পড়লে তো কথাই নেই। প্রতি বছর বাংলাদেশেও বাজ পড়ে মৃত্যুর সংখ্যা ক্রমশই বাড়ছে। অথচ ইন্দোনেশিয়ার এক ব্যক্তির মাথায় বাজ পড়ার পর দেখা গেল, দিব্যি সেই লোক হেঁটে চলে যাচ্ছেন! বাজ পড়ার কথা স্বীকার করে তিনি জানিয়েছেন, তেমন কিছু নয়, হাতে সামান্য ব্যথা পেয়েছি মাত্র। রাখে আল্লাহ মারে কে?
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার এক কারখানায় ওই নিরাপত্তারক্ষীর ক্ষেত্রে মূলত তেমনটাই হয়েছে। কারখানার সিসিটিভিতে রেকর্ড হয়ে যাওয়া ওই ভিডিওতে দেখা গেছে, সে সময় ওই এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হচ্ছিল। কারখানার ভেতরে এক নিরাপত্তারক্ষীকে ছাতা নিয়ে হেঁটে যেতে দেখা গেল।
কিছুটা হেঁটে যাওয়ার পর তার ওপর বজ্রপাত হয়। তারপরই এক বিস্ফোরণে আগুনের ফুলকি ছিটকে বেরোতে দেখা যায়। যা দেখে শিউরে উঠেছেন অনেকেই। ভয়ানক সেই দৃশ্যের পর ওই নিরাপত্তারক্ষীর বোঁচে থাকার কোনো কথা ছিল না। কিন্তু সকলের ভাবনাকে ভুল প্রমাণিত করে সেই ব্যক্তি বেঁচে ফিরেছেন। জানা গেছে, তেমন বড় কোনো ক্ষতি হয়নি তার। কেবল হাতের কিছু অংশ পুড়ে গেছে।