admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২১ ৮:৫৬ অপরাহ্ণ
ইন্তিফাদাকে পেছন থেকে ছুরিকাঘাত করেছেন আব্বাস। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজের সাথে বৈঠক করার জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষের, পিএ, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কঠোর নিন্দা করেছে হামাস। মাহমুদ আব্বাসের ওই পদক্ষেপকে পশ্চিম তীরে ফিলিস্তিনি ইন্তিফাদা, মুক্তি আন্দোলন, যুবকদের পিঠে ছুরিকাঘাত বলে বর্ণনা করেছে প্রতিরোধ আন্দোলনটি। এবিএনএ নিউজ ও টিআরটি ওয়ার্ল্ড। গতকাল বুধবার একটি বিবৃতিতে হামাস জানিয়েছে, আব্বাস পশ্চিম তীরে তার জনগণের বিরুদ্ধে চলমান বসতি স্থাপনকারী আগ্রাসনের বিষয়ে কোনো বিবেচনা না করেই গ্যান্টজের সাথে বৈঠক করেছেন।
ফিলিস্তিনি জনগণকে এই ধরনের আচরণের নিন্দা ও আব্বাসের পদক্ষেপকে প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছে সংগঠনটি। হামাস জানিয়েছে, আব্বাসের এই ধরনের আচরণ আন্তঃফিলিস্তিনি রাজনৈতিক বিভাজনকে আরও গভীর ও ফিলিস্তিনি পরিস্থিতিকে জটিল করবে। এই অঞ্চলের অন্যান্য দলগুলোকে দখলদার ইসরায়েলের সাথে তাদের সম্পর্ক স্বাভাবিক করতে উৎসাহিত করবে এবং ফিলিস্তিনি অবস্থানকে দুর্বল করবে। আর এসব ফিলিস্তিনি স্বাভাবিকীকরণের দাবিকে প্রত্যাখ্যান করবে।
গ্যান্টজের সঙ্গে ওই বৈঠকে উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন ফাতাহ কর্মকর্তা ফিলিস্তিনের বেসামরিক বিষয়কমন্ত্রী হুসেইন আল শেখ। হিব্রু মিডিয়ার মতে, বৈঠকে উভয়পক্ষ নিরাপত্তা সহযোগিতা জোরদার, নিরাপত্তা স্থিতিশীলতা রক্ষা এবং হামলা ও সহিংসতা প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করে। তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়েও আলোচনা করেন। হুসেইন আল শেখ বৈঠকের পর জানান, বৈঠকে দুপক্ষ একটি রাজনৈতিক দিগন্ত তৈরির গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন। যা আন্তর্জাতিক রেজ্যুলেশন অনুসারে একটি রাজনৈতিক সমাধানের দিকে নিয়ে যায়।
গ্যান্টজ ও আব্বাস অবৈধ বসতি স্থাপন নিয়ে সৃষ্ট উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এবং নিরাপত্তা, অর্থনৈতিক ও মানবিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিরোধী দল লিকুদ পার্টি সর্বশেষ বৈঠকের নিন্দা করেছে। তারা বলছে, যেকোনো ছাড় দেওয়া ইসরায়েলের নিরাপত্তার জন্য বিপজ্জনক। ইসরায়েল-ফিলিস্তিন সরকার দুই পক্ষ আগের এজেন্ডা নিয়ে যে আলোচনা করেছে তা ইসরায়েলের জন্য হুমকির কারণ হতে পারে।