হোম
অপরাধ

ইত্তেফাক সংবাদদাতা ও তার সহযোগীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩ জানুয়ারি, ২০২২ ৮:০১ অপরাহ্ণ

ফাইল ছবি

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জঃ গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ইত্তেফাক সংবাদদাতা মানবেন্দ্র চক্রবর্তী ও তার সহযোগী মোস্তাফিজুর রহমান খান মুকুলের বিরুদ্ধে চাঁদাবাজির ঘটনা ভাইরাল হওয়ার পর এবার লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। রোববার (২ জানুয়ারি) উপজেলার ফোর্ডনগর গ্রামের ভুক্তভোগী আল আমীন রনি নামের এক ব্যক্তি এ অভিযোগ দায়ের করেন বলে সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) মোহা. রেজাউল হক নিশ্চিত করেন।

এএসপি সোমবার (৩ জানুয়ারি) সংবাদ মাধ্যমকে বলেন, মানবেন্দ্র চক্রবর্তী ও মুকুল খানের বিরুদ্ধে চাঁদাবাজির লিখিত অভিযোগ পেয়েছি। এসপি স্যারের অনুমতি সাপেক্ষে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে। লিখিত অভিযোগ ও ভুক্তভোগীর সাথে কথা বলে জানা যায়, দৈনিক ইত্তেফাকের সিংগাইর উপজেলা সংবাদদাতা মানবেন্দ্র চক্রবর্তী(৫০) ও তার সহযোগী মোস্তাফিজুর রহমান খান মুকুল(৩৫) সাধারণ মানুষকে বেকায়দায় ফেলে দীর্ঘদিন ধরে অনৈতিকভাবে চাঁদাবাজি করে থাকে।

সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনী কার্যক্রম পরিচালনাকালে এসপি ও ওসি সাহেবের সাথে সুসম্পর্ক আছে এ মর্মে মিথ্যা মামলার ভয় দেখিয়ে মানবেন্দ্র চক্রবর্তী ১ লাখ ১০ হাজার ও মুকুল খান ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। নিরুপায় হয়ে ভুক্তভোগী রনি ৫ নভেম্বর রাত ৮ টার দিকে ফোর্ডনগর আকতার ফার্ণিচার ফ্যাক্টরীর কোয়ার্টারের সামনের রাস্তায় মানবেন্দ্র চক্রবর্তীকে ৬০ হাজার ও মুকুলকে ১২ হাজার দিয়ে রেহাই পান। পরবর্তীতে বিষয়টি প্রকাশ পাওয়ায় অভিযুক্তদ্বয় রনি ও তার পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখান।

পরে বাধ্য হয়ে তিনি এএসপি (সিংগাইর সার্কেল) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে, মানবেন্দ্র চক্রবর্তী ও মুকুলের চাঁদাবাজির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ায় সমালোচনার ঝড় ওঠে। ইত্তেফাক প্রতিনিধি মানবেন্দ্র চক্রবর্তী সিংগাইর পুকুর পাড়া মহল্লার মৃত সুবোধ কুমার চক্রবর্তীর পুত্র। তার সহযোগী মোস্তাফিজুর রহমান খান মুকুল উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর গ্রামের মনিরুজ্জামান খানের পুত্র। মুকুল ইত্তেফাক প্রতিনিধির সহায়তায় নিজেকে সাংবাদিক পরিচয়ে ফেসবুকে লাইভ দেখিয়ে বেপরোয়াভাবে দীর্ঘদিন যাবত চাঁদাবাজি করে আসছিল। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা চলমানসহ বিভিন্ন অপরাধের গুরুতর অভিযোগ রয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত মোস্তাফিজুর রহমান খান মুকুল তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে নিজেকে আইপি টিভি মুভি বাংলার প্রতিনিধি দাবী করেন। তবে নিজের একটি নিবন্ধনবিহীন অনলাইন নিউজ পোর্টাল বন্ধ আছে বলেও জানান।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 1 hour আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 1 hour আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 1 hour আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 2 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 2 hours আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 4 hours আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 4 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 7 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁওয়ে ৫ শত পরিবারের ভাগ্য গড়া সেই ফাতেমা আজ দেনার
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক