admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ মার্চ, ২০২০ ২:২০ অপরাহ্ণ
ইতালিতে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব অব্যাহত ৭৪৩ জনের মৃত্যু । করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ইতালিতে মৃত্যুর মিছিল অব্যাহত রয়েছে।গতকাল মঙ্গলবার ৭৪৩ জনের মৃত্যু হয়েছে।এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৬ হাজার ৮২০, যা চীনের চেয়ে প্রায় দ্বিগুণ।এছাড়া একদিনে নতুন আক্রান্ত হয়েছে ৫ হাজার ২৪৯।আগের দিন সোমবার আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৪ হাজার ৭৮৯।
ইউরোপের দেশটিতে এখনও চিকিৎসাধীন ৫৪ হাজার ৩০ জন। এদের মধ্যে গুরুতর অসুস্থ প্রায় ৩ হাজার ৩৯৩ জন। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ৩২৬ জন। এমন ভয়াবহ পরিস্থিতিতে জনগণকে বুকে সাহস রাখার আহ্বান জানিয়েছেন ইতালীয় প্রধানমন্ত্রী জিউসেপ কোঁৎ। এছাড়া, প্রশাসনের আরও নজরদারি বাড়ানো হয়েছে দেশটিতে। সবচেয়ে বেশি সংক্রমিত অঞ্চল লোম্বার্ডিতে সেনা মোতায়েন করা হয়েছে।
রোমের মেয়র রাজ্জি বলেছেন, করোনা সংকটে আমাদের অত্যন্ত কঠিন সময় যাচ্ছে। পরিস্থি নিয়ন্ত্রণে চলাফেরা কিছুটা সীমিত করা হয়েছে। ইতোমধ্যেই সংকট কাটাতে কিছু মাস্ক আমাদের হাতে এসে পৌঁছেছে।খুব শিগগিরই আরও দেড় লাখ মাস্ক আসবে।