admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২২ ১১:৪৭ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, স্টাফ রিপোর্টারঃ সাভারের আশুলিয়ায় একটি জুতা প্রস্তুতকারক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। এ ঘটনায় তিনজন শ্রমিক দগ্ধ হয়ে মৃত্যুর খবর পাওয়া গেছে। দগ্ধ হয়েছে আরও অন্তত ১০ থেকে ১২ জন। বুধবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে আশুলিয়ার টঙ্গাবাড়ি বঙ্গবন্ধু রোড এলাকার ইউনি ওয়ার্ল্ড-২ জুতার কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টার পর সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
স্থানীয়রা জানায়,বিকেলে হঠাৎ করে ওই জুতা তৈরির কারখানায় বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে ভয়াভহ আগুন লাগে। এসময় আগুন মুহুর্তের মধ্যে পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বেশী হওয়ায় পুরো কারখানাটি আগুন পুড়ে গেছে সেই সাথে কারখানাটির দেওয়ালও ভেঙ্গে পড়েছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া অফিসার শাহজাহান শিকদার জানায়: আগুন নিয়ন্ত্রণে নেয়ার পর কারখানার ভেতর থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলোর মধ্যে একটি নারীর, দুটি পুরুষের। আরো কয়েকজন দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসাপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে ।আরও মরদেহ আছে কি না তা ক্ষতিয়ে দেখছে ফায়ার সার্ভিস ও পুলিশ।
আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা সম্ভব হয়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান এই কর্মকর্তা। এ দিকে এ ঘটনার পর থেকে কয়েকজন শ্রমিক নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।