admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২২ ১২:১৮ পূর্বাহ্ণ
বিশেষ প্রতিনিধি, প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়ে গেল।প্রতিদ্বন্দিতাপূর্ণ খেলায় ট্রাইবেকারের মাধ্যমে ব্যাবস্থাপনা বিভাগ একাদশ (৪-২)গোলের ব্যবাধানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রথমার্ধের খেলা গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও ব্যাবস্থাপনা বিভাগের খেলাটি জমে উঠে।রাষ্ট্রবিজ্ঞান বিভাগ একাদশের খেলোয়াড়েরা একাধিক সুযোগ পেয়েও ভূল কিকের জন্য গোল করতে ব্যার্থ হয়।
দ্বিতীয়ার্ধের খেলা শেষে ট্রাইবেকারে কয়েক মিনিটের ব্যাবধানেই ব্যাবস্থাপনা বিভাগ একাদশের খেলোয়াড়েরা (৪-২) গোল করে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ একাদশের খেলোয়াড়দের পরাজিত করেন। পরে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা। আজ সোমবার (১৯সেপ্টেম্বর ) ঠাকুরগাঁও সরকারি কলেজ মাঠে এই খেলাটি অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল জলিল, সভাপতিত্ব করেন ক্রীড়া কমিটির আহবায়ক প্রফেসর মোঃ রফিকুল ইসলাম। পবিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর জিন্নাতুন নাহার এবং শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মো: সামিউল ইসলাম। আয়োজকরা বলেন, সংকটময় করোনার ক্রান্তিকাল পেরিয়ে মুহূর্তে শিক্ষার্থীদের আনন্দ দেওয়ার জন্যই আমাদের এই উদ্যোগ। এই টুর্নামেন্টের মাধ্যমে কিছুটা হলেও শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ফিরে আসবে।
প্রফেসর মোঃ আব্দুল জলিল জানান, ঠাকুরগাঁও সরকারি কলেজে যোগদান করার পর আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি।এছাড়াও যত ধরনের টুর্নামেন্টের আয়োজন করা যায় তা করবো।আমরা সাহিত্য চর্চা থেকে শুরু করে বিতর্ক প্রতিযোগিতা পূর্বের ন্যায় করে আসছি এবং কলেজ মেগাজিন প্রকাশ করার উদ্যোগ গ্রহণ করেছি।যাতে করে এই কলেজে সুস্থ স্বাভাবিক জ্ঞানচর্চার ও ক্রীড়াঙ্গনের একটি ভালো পরিবেশ তৈরী হয় সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।