হোম
নির্বাচিত কলাম

আদমদীঘিতে রক্তদহ বিলের উপর ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো ১০ গ্রামের মানুষের দুর্ভোগ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৩ ১০:৪৬ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান, স্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘির রক্তদহ বিলের নির্মাণাধিন ব্রিজের থাকায় এই অঞ্চলের প্রায় ১০/১২ টি গ্রামের মানুষ প্রবল ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হচ্ছে প্রায় দু’সপ্তাহ ধরে। সাঁকোর নিচে প্রবল পানির স্রোত। সেই সাঁকো দিয়ে এইচএসসি পরীক্ষার্থী, শিশু, বৃদ্ধসহ নানা শ্রেণির মানুষ চলাচল করছে। এলাকাবাসি বলছেন, যেকোন সময় এখানে বড় দুর্ঘটনা ঘটতে পারে।

কয়েকদিনের বৃষ্টিতে সাঁকোটি আরো ঝুঁকির সৃষ্টি হয়েছে। এটি চলাচালের একদম অনুপোযোগি বলে জানালেন পথচারীরা। জানা গেছে আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের ঐতিহাসিক রক্তদহ বিলের মূল খালের উপর ২০০৬ সালে সড়ক ও জনপদের তত্ত্বাবধানে ৬০.৯৬ মিটার দৈর্ঘ্যের একটি স্ট্রিল ব্রিজ নির্মাণ করা হয়। কিন্তু কিছুদিন পর সেই ব্রিজের পাটাতন খুলে যাওয়া ও অনান্য কারণে ব্রিজটি চলাচলে অনুপযুক্ত হয়ে পড়ে। এই ব্রিজটি চালুর প্রায় ২০ বছর পর বগুড়া সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে সেই স্থানে আরেকটি উন্নত মানের আরসিসি ব্রিজের ( ঢালাই সেতু) কাজ শুরু হয়েছে। কিন্তু প্রবল পানির স্রোতের কারণে ব্রিজটি নির্মাণে সমস্যা দেখা দিয়েছে।

সেই স্থানের পাশ দিয়ে আরেকটি বিকল্প সড়ক নির্মাণ করতে শুরু করে, যেটি পানির স্রোতে ভেঙে গেছে। পানির যেখানে প্রবল স্রোত সেই স্থানে ঠিকানার প্রতিষ্ঠান একটি বাঁশের সাঁকো নির্মাণ করে দিয়েছে, যা চলাচলে অনুপোযোগি।

সরজমিন গতকাল ঐ সাঁকোর স্থানে গিয়ে দেখা যায় প্রবল পানির স্রোতের উপর দিয়ে সদ্য নির্মিত সাঁকোর উপর দিয়ে কিছু মানুষ ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। সেই স্থানে একটি নৌকার ব্যবস্থা আছে। কিন্তু অনেক মানুষের জন্য এবং প্রবল স্রোতের জন্য মানুষ সিটি ব্যবহার করতে চাচ্ছে না। আদমদীঘি ইউনিয়নের করজবাড়ি গ্রামের বাসিন্দা শিক্ষক নূর ইসলাম জানান সেই ভাঙ্গাচোরা সাকো চলাচলে অনুপোযোগি হওয়ার কারণে আমি অসুস্থ অবস্থায় ও ডাক্তার দেখানোর জন্য টমটম করে যাওয়ার জন্য মাত্র ৫ দিনে ৩০০০ টাকা আমার খরচ হয়েছে।

দমদমা গ্রামের বাসিন্দা সাজেদুল ইসলাম চম্পা জানান, আজ প্রায় ১০/১২ দিন হলো এখানে প্রায় অচলাবস্থা একটা ভাঙ্গা সাঁকোর কারণে। ঠিকাদার অথবা সওজের কাউকে এখানে আমরা দেখতে পাচ্ছি না। বিষয়টি দুঃখজনক। এখানে অবস্থানরত সেই ব্রিজের ঠিকাদারের ম্যানেজার তোফাজ্জল হোসেন বলেন, প্রচন্ড পানির স্রোতের কারণে ব্রিজের কাজ বিলম্ব হচ্ছে। আর যে সাঁকো করা হয়েছে, সেটিও পানির স্রোতে নষ্ট হয়ে যাচ্ছে।

বগুড়া সওজ অফিস সূত্রে জানা গেছে, বর্তমানে রক্তসহ বিলের উপর যে ডালাই ব্রিজ হচ্ছে সেটি তৈরি করছে ঠিকাদারি প্রতিষ্ঠান আমিনুল হক প্রাইভেট লিমিটেড। এটি খরচ ধরা হয়েছে প্রায় ৭ কেটি টাকা। আগামী ২০২৪ সাল পর্যন্ত এটির তৈরির শেষ মেয়াদ।

এ বিষয়ে বগুড়া সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান জানান, ব্রিজটি আমরা দ্রুত করে ফেলবো। তাহলে এলাবাসীর কষ্ট স্থায়ীভাবে দূর হবে। বর্ষা মৌসুমের প্রবল পানির স্রোতে আমাদের তৈরি ডাইভারেশন সড়কটিও ভেঙে গেছে। এ জন্য বাঁশের সাঁকোটি তৈরি করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। সেটি যেন আরো মজবুতভাবে করা হয়, সেটি আমি দেখবো।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে আ.লীগের ছত্র ছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে
অপরাধ 19 hours আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জে সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 2 days আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 3 days আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 3 days আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 3 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 4 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 4 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 4 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক