হোম
অপরাধ

আদমদীঘিতে ডেভিল হান্টের ভয় দেখিয়ে টাকা দাবী, ওসির অপসারণ চেয়ে অভিযোগ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৫ ১:৪১ পূর্বাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান, স্টাফ রিপোর্টার: সারাদেশে চলছে ডেভিল হান্ট অপারেশন। যৌথবাহিনীর সমন্বয়ে এই ডেভিল হান্ট অপারেশন পরিচালনা করে মূলত চিহ্নিত সন্ত্রাসী বা আসামীদের গ্রেপ্তার করা হচ্ছে। অথচ সেই আসামীদের সুবিধা দেওয়া ও ভয় দেখানোর অভিযোগ উঠেছে খোদ এক ওসির বিরুদ্ধে।

ওসির বিরুদ্ধে অভিযোগ থানায় হওয়া নাশকতা মামলার আসামীদের সাথে তিনি পক্ষপাতমূলক আচরণ করছেন। দিচ্ছেন অর্থের বিনিময়ে সুবিধা। এছাড়া চলমান ডেভিল হান্টের ভয় দেখিয়ে ঘুষ দাবীরও অভিযোগ উঠেছে।

অভিযোগ তুলেছেন নাশকতা মামলার বাদী মিজানুর রহমান নামের এক বিএনপি নেতা। তিনি আদমদীঘি উপজেলা শ্রমিক দলের সভাপতি। আর অভিযোগ ওঠা ওসির নাম মোস্তাফিজুর রহমান। তিনি বগুড়ার আদমদীঘি থানার অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত আছেন।

সম্প্রতি গণমাধ্যমকর্মীদের কাছে ওসির বিভিন্ন অনিয়ম ও ঘুষের অভিযোগ তুলেছেন ভূক্তভোগী ওই নেতা নিজেই। এর আগে তিনি নিজেই ওসির অপসারণ চেয়ে গত ২৪ ফেব্রুয়ারী বগুড়া পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু ঘটনার ১৫ দিন অতিবাহিত হলেও এখনো কোন পদক্ষেপ গ্রহণ করেনি জেলা পুলিশ। এতে পুলিশের এমন ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

আদমদীঘিতে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। আসামীদের পক্ষপাতমূলক আচরণ, তাদের থেকে সুবিধা নিয়ে রেহাই, ডেভিল হান্টের ভয় দেখিয়ে টাকা আদায়সহ বিভিন্ন বিষয়ে অভিযোগ তুলেছেন উপজেলা শ্রমিক দলের সভাপতি ও নাশকতা মামলার বাদী মিজানুর রহমান।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, আদমদীঘিতে গত ২৫ আগষ্ট বিএনপির দলীয় অফিসে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এঘটনায় আওয়ামী লীগের ১২৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে ও ২৫০ অজ্ঞাতনামা আসামী করে একটি নাশকতা মামলা থানায় দায়ের করা হয়। মামলার বাদী হন উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান। এরপর থেকে মামলার কার্যক্রম শুরু করেন পুলিশ।

অভিযোগ উঠেছে, বর্তমান আদমদীঘি থানার ওসি মোস্তাফিজুর রহমান নাশকতা মামলার এজাহারনামীয় আসামীদের গ্রেপ্তারে নেই কোন তৎপরতা। উল্টো তিনি ও তার সহযোগী উপ পরিদর্শক আনিছুর রহমান আসামীদের থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছেন। বিনিময়ে আসামীদের দিচ্ছেন প্রকাশ্যে ঘোরাফেরার সুযোগ। এছাড়াও বিত্তশালীর সঙ্গে যোগাযোগ করে অপারেশন ডেভিল হান্টের ভয় দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ তুলেছেন মামলার বাদী৷

স্বৈরাচার আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডাররা প্রকাশ্যে ঘুরে বেড়ানোর বিষয়ে ওসিকে একাধিক বার জানানোর পরেই তিনি বিষয়টি গুরুত্ব দিচ্ছেন না। বরং ইচ্ছাকৃতভাবে তালিকাভুক্ত আসামীদের ধরতে একপ্রকার অনিহা দেখাচ্ছেন বলে ক্ষোভ প্রকাশ করেন শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান। এতে চরম নিরাপত্তাহীনতায় মধ্যে দিয়ে দিন পারছেন বলে দাবী করেন তিনি। এ ব্যাপারে তিনি ওসির বিরুদ্ধে অপসারণ চেয়ে বগুড়া পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এদিকে থানায় আইনগত কোন সুবিধা নিতে গেলে অশোভন আচরণ করেন তিনি। এমন অভিযোগ করেন একাধিক ভুক্তভোগী। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। যার দৃশ্যমান কোন উদ্ধারকাজ ও তৎপরতা নেই পুলিশের। সম্প্রতি কদমা গ্রামে গত সোমবার (৩ মার্চ) রাতে কৃষকদের চারটি গরু চুরির ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে।

বগুড়া জেলা পুলিশ সুপার জেদান আল মুসা জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 17 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 24 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 1 day আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 2 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 2 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 3 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক