admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২১ ৮:৩৯ অপরাহ্ণ
আজ ২৭ সেপ্টেম্বর সোমবার থেকে নতুন নিয়ম, বন্ধ হবে যেসব স্মার্টফোন। অ্যান্ড্রয়েড স্মার্টফোনে নতুন নিয়ম কার্যকর হতে যাচ্ছে। ফলে আপডেট না হওয়ায় স্মার্টফোন গুলো এদিন থেকে বন্ধ হয়ে যাবে। এমনটা জানিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগল। বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানটি জানায়, যেসব অ্যান্ড্রয়েড ভার্সনে নতুন নিয়ম কার্যকর হবে, সেগুলো হলো- ১.০, ১.১, ১.৫ কাপকেক, ১.৬ ডোনাট, ২.০ এক্লেয়ার, ২.২ ফ্রোয়ো ও ২.৩ জিঞ্জারব্রেড। ব্যবহারকারীরা তাদের ফোন আপগ্রেড না করলে ইউটিউব, ড্রাইভ ও জিমেইলের মতো জরুরি অ্যাপগুলো ব্যবহার করা যাবে না।
এ ছাড়া পুরনো অ্যানড্রয়েড ভার্সনও আর সাপোর্ট করবে না বন্ধ হয়ে যাওয়া ফোনে। এ ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন অ্যান্ড্রয়েড ভার্সন ২.৩.৭ এর চেয়ে কম ভার্সন ব্যবহারকারীরা। তবে পুরনো ভার্সন ব্যবহারকারীরা তাদের স্মার্টফোনের ব্রাউজারের মাধ্যমে জিমেইলে প্রবেশ করতে পারবেন। গুগলের সার্ভিস পেতে হলে অ্যান্ড্রয়েড ভার্সন ৩.০ থাকতে হয়।
প্রযুক্তিমাধ্যমগুলো বলছে, আগামী ২ অক্টোবর থেকে সমস্যা হওয়া অ্যান্ড্রয়েড ভার্সনগুলোতে থাকা গুগল অ্যাপে প্রবেশ করলে ‘USERNAME OR PASSWORD ERROR’ দেখাবে। এ ছাড়া নতুন কোনো গুগল অ্যাকাউন্ট সৃষ্টি করলে বা নতুন অ্যাকাউন্ট দিয়ে লগইন করলে অথবা ফ্যাক্টরি রিসেট করলেও একই ধরনের মেসেজ দেখাবে। অ্যান্ড্রয়েডের পুরনো ভার্সনের গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদলাতে গেলেও একই লেখা ভেসে আসবে।