admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০১৯ ১:৪৬ অপরাহ্ণ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে আজ সর্বাত্মক ধর্মঘট। দুর্নীতির অভিযোগে ভিসি অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ দাবিতে এ ধর্মঘট পালন করবেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। একই দাবিতে বুধবার থেকে প্রশাসনিক ভবন অবরোধ করে রেখেছেন তারা।রোববার দিনব্যাপী অবরোধ কর্মসূচি শেষে বিকালে নতুন করে ধর্মঘটের ডাক দিয়েছেন ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। তারা বলেছেন, এটি দুর্নীতিমুক্ত বিশ্ববিদ্যালয় গড়ার আন্দোলন।ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নতুন ও পুরাতন প্রশাসনিক ভবন অবরোধ করে রাখেন। এতে অফিস করতে আসা কর্মকর্তা-কর্মচারীরা ভেতরে প্রবেশ করতে পারেননি।অবরোধ কর্মসূচি শেষে পুরাতন প্রশাসনিক ভবনের সামনে ‘উপাচার্য অপসারণ মঞ্চ’ থেকে সমাবেশ করেন আন্দোলনকারীরা।সমাবেশে সমাপনী বক্তব্যে লাগাতার অবরোধ ও সোমবার সর্বাত্মক ধর্মঘটের ঘোষণা দেন ছাত্র ফ্রন্টের (মাকর্র্সবাদী)