admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২০ ৯:২২ অপরাহ্ণ
আজ ৮ সেপ্টেম্বর ঠাকুরগাঁও সদর উপজেলার পৌরসভার আশ্রমপাড়া নিবাসী শংকর মল্লিকের ছেলে অর্ক মল্লিক (১৮) নিজ বাসায় মাদক গ্রহনকালে তার পিতা বাধা দিলে তাকে প্রহার করার চেষ্টা কলে স্থানীয় প্রতিবেশী তাকে সে সময় আটক।
করে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনকে জানালে তিনি তাৎক্ষণিকভাবে সেখানে সদর থানার পুলিশ ফোর্স সহ সেখানে উপস্থিত হলে তার পিতা জানায় তার বাসার জিনিসপত্র বিক্রি করে সে মাদক গ্রহন করে এবং আজ বাসায় গ্রহনকালে সংঘটিত ঘটনা বর্ননা দেন।
এসময় তিনি অভিযুক্তকে তার অপরাধের বিষয় জিজ্ঞেস করলে সে তার অপরাধ স্বীকার করলে তাকে উপজেলা নির্বাহী অফিসার ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালত চলমান থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার।