admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২১ ৮:৫১ পূর্বাহ্ণ
আগামী ২ ডিসেম্বর এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে ১১ নির্দেশনা। চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২ ডিসেম্বর এ পরীক্ষা শুরু হয়ে চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। তবে যেহেতু কোভিড-১৯ এর মহামারির মধ্যে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেহেতু পরীক্ষা কেন্দ্রে সবার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে পরীক্ষার্থীদের ১১টি নির্দেশনা মানতে হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া নির্দেশনাগুলো হলোঃ
১. করোনার মহামারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২. পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর আধা ঘণ্টা বা ৩০ মিনিট আগে কেন্দ্রে পৌঁছে নিজ নিজ আসনে বসতে হবে। ৩. প্রথমে বহুনির্বাচনী এবং পরে সৃজনশীল বা রচনামূলক বা তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৩. প্রথমে বহুনির্বাচনী এবং পরে সৃজনশীল বা রচনামূলক বা তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৪. পরীক্ষার সময় হবে দেড় ঘণ্টা। এমসিকিউ এবং সিকিউ অংশের পরীক্ষার মধ্যে কোনো ধরনের বিরতি থাকবে না। সকাল ১০টায় পরীক্ষা অনুষ্ঠানের ক্ষেত্রে সকাল সাড়ে ৯টায় অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনী ওএমআর শিট বিতরণ এবং সকাল ১০টায় বহুনির্বাচিনী প্রশ্নপত্র বিতরণ করা হবে। সকাল সোয়া ১০টায় বহুনির্বাচনী উত্তরপত্র তথা ওএমআর শিট সংগ্রহ এবং সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে। অপরদিকে, দুপুর ২টা থেকে পরীক্ষা অনুষ্ঠানের ক্ষেত্রে দেড়টায় অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনী ওএমআর শিট বিতরণ করা হবে। দুপুর ২টায় বহুনির্বাচনী প্রশ্নপত্র বিতরণ এবং দুপুর ২টা ১৫ মিনিটে বহুনির্বাচনী তথা ওএমআর শিট উত্তরপত্র সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে।
৫. নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র সংগ্রহ করবে।
৬. সরবরাহকৃত উত্তরপত্রে প্রত্যেক পরীক্ষার্থী তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি ওএমআর ফরমে যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। মার্জিনের মধ্যে কোনো অবস্থাতেই লেখা কিংবা অন্য কোনো প্রয়োজনে উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
৭. ব্যবহারিক সম্বলিত বিষয়ে তত্ত্বীয়, বহুনির্বাচনী এবং ব্যবহারিক খাতা বা নোটবুক অংশে আলাদা আলাদাভাবে পাস করতে হবে। ০৩/০১/২০২২ তারিখের মধ্যে প্রতিষ্ঠান নিজ নিজ পরীক্ষার্থীর ব্যবহারিক খাতার নম্বর প্রদান করে নম্বরসমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। ব্যবহারিক খাতা বা নোটবুকের নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে পাঠাবে সংশ্লিষ্ট কেন্দ্র।
৮. শুধু রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রে উল্লেখ করা বিষয় বা বিষয়সমূহের পরীক্ষায় অংশ নিতে পারবে প্রত্যেক পরীক্ষার্থী। এর বাইরে অন্য কোনো বিষয়ের পরীক্ষায় কোনো অবস্থাতেই অংশ নিতে পারবে না।
৯. নিজ কলেজ বা প্রতিষ্ঠানে কোনো পরীক্ষার্থীর পরীক্ষা অনুষ্ঠিত হবে না। পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে।
১০. পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে পরীক্ষার্থীরা। কোনো অবস্থাতেই প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।
১১. স্মার্ট ফোন ব্যবহার করতে পারবেন না পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা। তবে ফিচার ফোন ব্যবহার করতে পারবেন। তিনি ছাড়া অন্য কেউ পরীক্ষার হলে ফোন ব্যবহার করতে পারবে না।