admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ মে, ২০২১ ৫:৫০ অপরাহ্ণ
আগামী ১৬ মে’র পর আরেক দফা বাড়ানো হচ্ছে লকডাউন। আরেক দফা বাড়ানো হচ্ছে। ওই সময় বিধিনিষেধ আরো কঠোর করা হবে। সেইসঙ্গে পুলিশকে দেওয়া হবে বিচারিক ক্ষমতাও। যাতে শতভাগ মাস্ক পরা নিশ্চিত করা যায়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজ বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। এর আগে মঙ্গলবার তিনি বলেছিলেন, বাংলাদেশে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। এটা দেশের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। সংক্রমণ এড়াতে আরো কঠোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
সাম্প্রতিক সময়ে দেশে নতুন করে করোনার সংক্রমণ বেড়ে গেলে গত ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত বিধিনিষেধ আরোপ করা হয়। পরবর্তীতে গত ১৪ এপ্রিল ২১ এপ্রিল এবং আরো কয়েক দফা বাড়িয়ে আগামী ১৬ মে পর্যন্ত কঠোর লকডাউন আরোপ করা হয়েছে। যদিও পরবর্তীতে ঈদ উপলক্ষে কিছু বিষয়ে শর্তসাপেক্ষে ছাড় দেওয়া হয়েছে।