হোম
আন্তর্জাতিক

আইএলও শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে কাতারে রেকর্ড সংখ্যক অভিবাসী শ্রমিকের মৃত্যু।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২১ ১০:৪৭ অপরাহ্ণ

ফাইল ছবি

আইএলও শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে কাতারে রেকর্ড সংখ্যক অভিবাসী শ্রমিকের মৃত্যু।  জাতিসংঘের আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আইএলও শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২০ সালে কাতারে ৫০ জন অভিবাসী শ্রমিক মারা যায় এবং ৫০০ জনেরও বেশি গুরুতর আহত হয়। এ সংখ্যা অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি। সংস্থাটির বক্তব্য, উপসাগরীয় দেশ কাতার এখন ২০২২ বিশ্বকাপের জন্য প্রস্তুত। দেশটিতে ২০ লাখের বেশি বিদেশি শ্রমিক কাজ করে। এদের বিশাল অংশ বিশ্বকাপের জন্য অবকাঠামো প্রকল্পে সরাসরি নিযুক্ত।

দ্য নিউ আরব এক প্রতিবেদনে জানিয়েছে, কয়েক হাজার অভিবাসী শ্রমিকের কাজের পরিবেশ ব্যবস্থাপনার সমালোচনা করা হয়েছে। এসব শ্রমিকের মধ্যে তারাও অন্তর্ভুক্ত, যারা বিশ্বকাপের জন্য স্টেডিয়াম তৈরির কাজে নিয়োজিত ছিলেন। ‘একজনও অনেক বেশি’ শিরোনামে আইএলও প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুর প্রধান কারণ ছিল কাজ করতে গিয়ে পড়ে গিয়ে মৃত্যু। বেশিরভাগই কর্মক্ষেত্রেই এটা ঘটছে।

খবরে বলা হচ্ছে, ফুটবল টুর্নামেন্টের আয়োজক হিসেবে কাতারের নাম ঘোষণার পর থেকে দেশটি বেশ কয়েকবার শ্রম আইন সংস্কার করেছে। এজন্য আইএলও কাতারকে সাধুবাদ জানিয়েছে। কাতারের সহযোগিতাকে আইএলও ‘অত্যন্ত মূল্যবান’ বলে মনে করে।

প্রতিবেদন বলছে, শ্রমিকদের মৃত্যুর প্রধান কারণ ছিল কর্মস্থলে উপর থেকে নিচে পতন, সড়ক দুর্ঘটনা, উপর থেকে পড়া যন্ত্র বা যন্ত্রাংশের আঘাত। ৫০ জনের মধ্যে ৩০ জনের মৃত্যু হয়েছে হাসপাতালে নেওয়ার আগেই। আর ২০ জন হাসপাতালে মারা গেছে। আইএলও বলছে, এই সংখ্যা অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি।

জাতিসংঘের অঙ্গ সংগঠনটি বলছে, শ্রমিকদের শরীরে ৫০৬টি গুরুতর জখম রেকর্ড করা হয়েছে। প্রতি মাসে গড়ে ৪২টি জখমের ঘটনা ঘটেছে, যেখানে ৩৭ হাজার ৬০০ জন হালকা থেকে মাঝারি আঘাতে ভুগছেন। আহতদের বেশিরভাগই বাংলাদেশ, ভারত ও নেপাল থেকে এসেছেন এবং মূলত নির্মাণ শিল্পে কাজ করতেন। তবে মূল চিত্র আরও ভয়াবহ হতে পারে।

কাতারের আইএলও প্রকল্প অফিসের প্রধান ম্যাক্স টুনন বলেছেন, তথ্যগুলো নিয়মতান্ত্রিক উপায়ে সংগ্রহ করা হয়নি। প্রতিবেদনে আঘাতের তথ্য সংগ্রহ করার জন্য একটি ‘জাতীয় সমন্বিত প্ল্যাটফর্ম’ গড়ার আহ্বান জানানো হয়েছে। মৃত্যুর ঘটনা আরও ভালভাবে তদন্ত করার সুপারিশও এসেছে প্রতিবেদনে। কারণ অনেক ঘটনা বাদ পড়ে গেছে।

কাতার সরকারের একটি বিবৃতিতে বলা হয়েছে, কাতার শ্রম সংস্কার কার্যকরভাবে বাস্তবায়ন করতে আইএলওর সাথে কাজ চালিয়ে যাবে। কাতার ক্রমাগত শ্রম অনুশীলনের উন্নতি ঘটাচ্ছে ও শ্রমিকদের নিরাপত্তা বৃদ্ধি করছে। ২৭৫ ডলার মাসিক ন্যূনতম মজুরি প্রবর্তন ও নিয়োগকর্তা পরিবর্তনের প্রক্রিয়াও সহজ করেছে দেশটি।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

সাভারের আলোচিত সিরিয়াল কিলার সাইকো সম্রাট হৃদরোগে মৃত্যু।
ঢাকা 16 hours আগে

স্বাধীনতা দিবস উপলক্ষে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে সাধারণের প্রবেশ নিষিদ্ধ।
জাতীয় 18 hours আগে

ঈদের ছুটিতে পঞ্চগড় ইকোপার্কে দর্শনার্থীদের ভিড়।
বিনোদন 1 day আগে

নওগাঁর পত্নীতলায় নজিপুর হাটে আলুর দাম কম,খাজনা নিয়ে কৃষকদের ক্ষোভ।
অর্থনীতি 2 days আগে

আদমদীঘিতে মামলা তুলে না নেয়ায় বাদীর ছোট বোনকে কুপিয়ে হত্যা
অপরাধ 2 days আগে

অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাহিরপুর সীমান্তে ৩বাংলাদেশি বিজিবির হাতে আটক।
অপরাধ 3 days আগে

নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক।
দুর্ঘটনা 5 days আগে

দিনাজপুর গোর-এ-শহীদ ঈদগাহ্ ময়দান পরিদর্শন করেন পুলিশ সুপার।
আইন-বিচার 5 days আগে

লাইনচ্যুত ৯ বগি উদ্ধারে দুই রিলিফ ট্রেন, রেল যোগা যোগ
দুর্ঘটনা 6 days আগে

নাগরিক ভাবনা: সোনার বাংলাদেশ কি শুধুই আবেগ,নাকি আমাদের অধিকার?
ঢাকা 6 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক