admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ ডিসেম্বর, ২০২১ ১১:৫৬ পূর্বাহ্ণ
অস্ট্রেলিয়ায় ভয়াবহ বন্যা ১২২ বছরের ইতিহাসে। পূর্ব অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ অঞ্চলজুড়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। ভারী বৃষ্টিপাত কমার লক্ষণ দেখা যাচ্ছে না। নিত্যপণ্যের দাম বাড়ায় কৃষকদের খরচ বেড়ে গেছে। চলতি সপ্তাহজুড়ে অঞ্চলটিতে ক্রমবর্ধমান বন্যা ভয়াবহ রূপ নিয়েছে। ব্লুমবার্গ। ১২২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ার শস্য চাষীরা সবচেয়ে ভয়াবহ বন্যা দেখল। আবহাওয়া আরও অবনতির দিকে ঝুঁকছে। এতে ফসলের গুণমান ব্যাপকভাবে হ্রাস পাওয়ার খবর পাওয়া গেছে।
কুইন্সল্যান্ড এবং নিউ সাউথ ওয়েলসের অনেক এলাকায় যখন ফসল কাটার সময়, তখনই বন্যা আঘাত হেনেছে। ফসল কাটার যন্ত্রপাতি নিয়ে কৃষকরা ঘরে আটকে আছেন। বিশ্বে যখন গমের চাহিদা বেশি, তখনই অতিবৃষ্টি অস্ট্রেলিয়ান ক্ষেতগুলোতে আঘাত করল। ক্ষয়ক্ষতির সম্পূর্ণ পরিমাণ এখনও অজানা। কারণ অনেক চাষি প্লাবিত ফসলের ক্ষেতে প্রবেশ করতে পারছে না। এসএসডব্লিউ প্রাইমারি ইন্ডাস্ট্রিজ বিভাগের মতে, ক্ষতির পরিমাণ ১ বিলিয়ন অস্ট্রেলিয়ন ডলার বা ৭০৭ মিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যেতে পারে। প্লাবিত জমির বেশিরভাগ ফসল নষ্ট হয়ে গেছে, সেগুলো ফেলে দিতে হবে।
যদিও অস্ট্রেলিয়া এখনও এই মৌসুমে রেকর্ড গম উৎপাদনের পথে রয়েছে। খবরে বলা হচ্ছে, চলতি বছরের শুরুর দিকে কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু অংশে তীব্র খরার কারণে উৎপাদন হ্রাস পায়। এরপর অস্ট্রেলিয়ায় এই বন্যার আঘাত গমের বৈশ্বিক সরবরাহ হ্রাস নিয়ে উদ্বেগকে আরও বাড়িয়ে তুলেছে। আবহাওয়া ব্যুরো গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে একটি লা নিনা ইভেন্ট ঘোষণা করে। এরপরই বৈরি আবহাওয়া শুরু হয় যা টানা ভারী বৃষ্টিপাতের ঘটনা। এ অবস্থা আগামী কয়েক মাসে উন্নতি হওয়ার সম্ভাবনা নেই। এনএসডব্লিউ বলছে, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে যে ক্ষতি দাঁড়াবে তা কুইন্সল্যান্ড ও ভিক্টোরিয়া রাজ্যের দুই-তৃতীয়াংশের চেয়ে বেশি হতে পারে।