admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ জুলাই, ২০২০ ১০:৩২ অপরাহ্ণ
মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ সিঙ্গাপুর থেকে বাংলাদেশে ফিরেছেন ২২ জুলাই ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ১৬০ জন । পরবর্তী বিশেষ ফ্লাইট ২৯ জুলাই৷ করোনাভাইরাস মহামারীর কারনে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে স্বাভাবিক বিমান যোগাযোগ বন্ধ আছে। তাই সিঙ্গাপুর সরকার ও বাংলাদেশ সরকার আলোচনা করে যৌথভাবে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে৷
এই বিশেষ ফ্লাইটে যারা সিঙ্গাপুর এসে আটকে গেছে তারা সিঙ্গাপুর বাংলাদেশ হাইকমিশনের সাথে যোগাযোগ করে যেতে পারবে৷
আর যারা ওয়ার্ক পাশ হোল্ডার তারা কোম্পানির মাধ্যমে যেতে পারবে ৷ তাদের কোম্পানি সিঙ্গাপুর এমওএম এর সাথে যোগাযোগ করে বিশেষ ফ্লাইটে দেশে যাওয়ার ব্যবস্থা করবে।