admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ মার্চ, ২০২২ ৬:৩৭ অপরাহ্ণ
মোঃ মোস্তাফিজুর রহমান, হরিপুর উপজেলা প্রতিনিধিঃ গতকাল ধর্মমন্ত্রালয়ের সম্মানিত উপসচিবের নির্দেশ মোতাবেক অদ্য ০৪/০৩/২০২২ ইংরেজি শুক্রবার জুম্মাবারে উৎসাহী জনগণের আগমনে মুখরিত হয়ে ওঠে। মডেল মসজিদ প্রাংগন ও এর আশপাশের এলাকা। অনেকে ছাদের নিচে জায়গা না পেলেও খোলা আকাশে রোদে দাড়িয়ে তৃপ্তচিত্তে জুমার নামাজ আদায় করেছেন নামাজের উদ্দেশ্যে আগমণকারী মুসল্লিবৃন্দ। সম্মানিত ইমাম মসজিদে নামাজ আদায় করে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেছেন ও হরিপুরের ইতিহাসে নয়াদিগন্তের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন।

এই মডেল মসজিদটির স্থপতি শৈলী অত্যান্ত চমৎকার ও দৃষ্টিনন্দন এর কারুকার্য যা দেখে মুগ্ধ হয়েছেন সকল বয়সী ও শ্রেনী পেশার মানুষ। কিন্তু পরিতাপের বিষয় এই যে, ইতিমধ্যেই এর দেয়ালে ফাঁটা পরিলক্ষিত হয়েছে যা অত্যন্ত আশাভংগের কারন হয়েছে যা ব্যাথিত করেছে কর্তাব্যাক্তিসহ সাধারণ ধর্মপ্রাণ মানুষকে।
গতকাল ৩ মার্চ ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের উপসচিব জনাব আবুল কাশেম মোহাম্মদ শাহীন মহোদয় পরিদর্শন করেছেন এবং দায়িত্ব পালনে অবহেলার দরুন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি অতিরিক্ত কেয়ারিং এর অভাব হয়েছে বলেও মন্তব্য করেছেন। তবে মৌলিক কাজের ভিতরে কোন অনিয়ম হয়ে থাকলে এবং সংশ্লিষ্ট প্রজেক্টের স্থাপনা প্রকৌশলী এর রিপোর্ট প্রকাশিত হলে কেউ দোষী সাব্যস্ত হয়ে থাকলে অবশ্যই দৃষ্টান্তমুলক শাস্তির ব্যাবস্থা করা হবে বলে প্রেস ব্রিফিংয় দিয়েছেন।