admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ জুন, ২০২৫ ১০:০৪ অপরাহ্ণ
জাহিদ হোসেন,দিনাজপুর প্রতিনিধিঃ জাতীয়তাবাদী দল বিএনপি স্থায়ী কমিটি’র সদস্য প্রফেসর ডা: এ, জেড, এম জাহিদ হোসেন বলেছেন, কোন সুযোগ সন্ধানী মানুষ বিএনপির সদস্য অর্জন করতে পারবে না। যারা বিএনপি করেন,বিএনপির আদর্শকে বিশ্বাস করেন এবং ধানের শীষকে মনে প্রাণে ধারণ করেন তাদের জন্য নবায়ন, আর যারা মাঝখানে ঘুমিয়ে ছিলেন, পদত্যাগ করেছিলেন, অথবা অন্য কোন কিছু বিশ্বাস করতেন তাদের নবায়ন না করতে আসাই ভালো।
দেশের সার্বভৌমত্ব, মানুষের অধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেলবে আর বিএনপি নেতাকর্মীরা চুপচাপ ঘরে বসে থাকবে, সেই দিবা স্বপ্ন দিবা স্বপ্নই থেকে যাবে। জনগণের ভাষা বুঝতে পেরে অন্তবর্তী কালীন সরকার দ্রুত সময় অর্থাৎ ফেব্রুয়ারির মাসের মধ্যেই নির্বাচনের ঘোষণা দিয়েছে। আমরা বিশ্বাস করতে চাই, তারা তাদের সেই ঘোষণা বাস্তবায়ন করবে।
জাহিদ হোসেন বলেন, বিএনপি জনগণের দল।
বিএনপিকে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে দিতে অনেকেই চেষ্টা করেছে, কেউ পারেনি। বিএনপির জন্ম হয়েছে জনগণের মাঝে। বিএনপিকে ১৭ বছর ধরে চেষ্টা করা হয়েছে, বিএনপি নেতাকর্মীদের শেষ করে দেওয়ার জন্য, গুম, হত্যা, নির্যাতন, ভূয়া ও মিথ্যা মামলা দিয়ে। কিছুতেই বিএনপিকে দমানো যায়নি।
আরও বলেন, আজকে যারা কেউ কেউ মব জাস্টিস করে অন্যায়ভাবে সবকিছু করা যাবে তাদেরকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, শহীদ জিয়ার আদর্শ নিয়ে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গণতন্ত্র পুনরুদ্ধারের নেতা তারেক জিয়ার নির্দেশের অপেক্ষায় বিএনপির কর্মী বাহিনী, যেকোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির প্রস্তুত আছে।
রবিবার(৩০জুন) সাড়ে ১২ টায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা বিএনপি’র সভাপতি শাহ মো: শামীম হোসেন চৌধুরী সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন এর সঞ্চালনায় ঘোড়াঘাট উপজেলা,পৌর জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজিত নতুন সদস্য সংগ্রহের ফরম বিতরণ ও সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে. প্রধান অতিথি’র বক্তব্যে এ কথাগুলো বলেন।
উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামিম হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনের সঞ্চালনায় বিএনপি থেকে বহিস্কৃত নেতাদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা তাদের সদস্যপদ নবায়ন করতে পারবেন না।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি আতিকুর রহমান রাজা, ঘোড়াঘাট উপজেলা বিএনপির সহ সভাপতি মাহবুর রহমার চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজার রহমান লাভলু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মুক্তারসহউপজেলা যুবদল, ছাত্রদল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ অনেকে।