হোম
অপরাধ

সুনামগঞ্জে কৃষিকাজে বাধাঁ, চাষাবাদের যন্ত্রাংশ ছিনিয়ে নেওয়ায় থানায় অভিযোগ দায়ের

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি, ২০২৫ ৮:১৬ অপরাহ্ণ

ফাইল ছবি

আমির হোসেন, সুনামগঞ্জ প্রতিনিধিঃ জমিজমা নিয়ে মামলা মোকদ্দমাসহ পূর্ববিরোধের জেরে সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলজ্ঞ ইউনিয়নের কুলজ্ঞ(বড়বাড়ি) গ্রামের জালাল উদ্দিন চৌধুরীকে প্রাননাশের হুমকিসহ বাড়ির পাশে হিলুয়ার বন্দে তার পৈতিক সম্পত্তি ৮.৩০ কেদার বোরো জমিতে পানি সেচ ও চাষাবাদের সময় গ্রামের প্রতিপক্ষের প্রভাবশালী লোকজনের বাধাঁ ও জমি থেকে কাজের লোকদের তুলে দেয়াসহ মেশিনারী জিনিসপত্র নিয়ে যাওয়ার ঘটনায় দিরাই থানায় একটি লিখিত অভিযোগ দয়ের করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে গত ২৪ জানুয়ারী সকাল ১১টায়। এই ঘটনায় গত ২৪ জানুয়ারী ঘটনার দিন বিকেলে কুলঞ্জ গ্রামের মৃত মনিরুজ্জামান চৌধুরীর ছেলে মোঃ জালাল উদ্দিন চৌধুরী বাদি হয়ে একই গ্রামের মৃত আবুল হোসেন চৌধুরীর ছেলে আবুল খয়ের চৌধুরী,মৃত আব্দুল মজিদ চৌধুরীর ছেলে আছাদ চৌধুরী,লুচু মিয়ার ছেলে নাহিদ চৌধুরী,মৃত মলা উদ্দিন চৌধুরীর ছেলে মিলাদ চৌধুরী এই চারজনের নাম উল্লেখ করে অঞ্জাতনামা আরো কয়েকজনকে আসামী করে দিরাই থানায় লিখিত অভিযোগটি দায়ের করেন।

অভিযোগ দায়েরের ৮দিন পেরিয়ে গেলে ও পুলিশ মামলাটি এফআইআর করেননি বলে বাদি অভিযোগ করেন। তবে অভিযোগ দায়েরের পরের দিন গত ২৫ জানুয়ারী পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১টি চার ঘোরার পানির মেশিন (পানির পাম্প) ও ঠেলা গাড়ি উদ্ধার করলে ও বাকি জিনিসগুলো উদ্ধার করা হয়নি।

অভিযোগ সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে কুলজ্ঞ গ্রামে বাদির সাথে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে গ্রামের নামাংঙ্কিত বিবাদিগণের সাথে মামলা মোকদ্দমাসহ পূর্ববিরোধ চলে আসছিল। এরই জেরে গত ২৪ জানুয়ারী সকাল ১১টায় বিবাদিগণসহ অঞ্জাতমানা আরো কয়েকজন মিলে দেশীয় দাড়াঁলো অস্ত্র নিয়ে বাদির কুলজ্ঞ মৌজার হিলুয়ার বন্দে ৮.৩০ কেদার বোরো রকম জমিতে গিয়ে চারা রোপন থেকে শুরু করে কাচারিয়া বন্দে ২০ কেদার জমিতে হালচাষের সময় চাষাবাদে এবং সরকারী রাস্তায় চলাফেরা করতে বাধাঁ প্রদান,কাজের লোকজনকে ভয়ভীতি প্রদান করা হয়।

এ সময় বিবাদিগনের নেতৃত্বে আরো অজ্ঞাতনামা কযেকজন মিলে বাদির জমিতে পানি সেচের সময় ৪ ঘোরার একটি পানির মেশিন,১টা ঠেলা গাড়ি,আর এফ এল এর ২০ ফুট পাইপ,১৩ কেজি প্লাস্টিকের পাইপ কাজের লোকদের ভয়ভীতি দেখিয়ে মেশিনারী জিনিসগুলো জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়। এছাড়াও কাচারিয়া বন্দে জমিতে তেতৈয়া গ্রামের মিলিক মিয়ার ছেলে ড্রাইভার জিবুল মিয়া হালচাষ করার সময় আড়াই লাখ টাকা মূল্যের একটি এসি আই কোম্পানীর ২৮ লাঙ্গলের পাওয়ার টিলার নামাংঙ্কিত ৪ জন আসামীর নির্দেশে কুলজ্ঞ গ্রামের মৃত হাচু মিয়ার ছেলে ড্রাইভার রুস্তুম উল্ল্যাহ জমি থেকে টিলার তুলে নিয়ে গ্রামের সোহেল ছামস চৌধুরীর বাড়িতে রাখা হয়। ঘটনার সময় তারা হালিচারা গরু দিয়ে খাওয়াইয়া এবং পা দিয়ে সম্পূর্ণ বিনষ্ট করে দেয় বলে উল্লেখ করা হয়েছে।

এতে বাদির মোট ৩ লাখ ২৩ হাজার টাকার মালামাল চুরি হয়েছে। ইতিমধ্যে অভিযোগ দায়েরের পর দিরাই থানা পুলিশ গত ২৫ জানুয়ারী ঘটনাস্থলে নিয়ে চার ঘোরার পানির মেশিন পাম্প ও ঠেলা গাড়ি উদ্ধার করা সম্ভব হলেও পুলিশ বাকি মালামালগুলো এখনো উদ্ধার করতে পারেনি এবং গত ৮দিনে ও পুলিশ মামলাটি (এফআইআর) করেনি। এছাড়াও বিবাদিগণ পেশী শক্তির জোরে বাদির আপন ছোটভাই মিলাদ চৌধুরীর জমিতে গরু দিয়ে ধান খাওয়ানো,গাছ উফরে ফেলার ঘটনায় মিলাদ চৌধুরী বাদি হয়ে ২০২৩ সালে দন্ডবিধির ৪৪৭/৪২৭/৩৮২/৫০৬ ও ৩৪ ধারায় যুগ্ম দায়রা জজ ২য় আদালত সুনামগঞ্জে নামাংঙ্কিত ব্যাক্তিদের আসামী করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-৬১১/২০২৩ ইং। এই মামলা মোকদ্দমা থেকে শুরু হয় দ্বন্ধ।

এই মামলা তুলে নিতে বাদিকে বিভিন্নভাবে হুমকি দামকী দেয়া হচ্ছে বলে অভিযোগ বাদির। মামলার বিবাদি আবুল খয়েরের চৌধুরীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন। মামলার বাদি মোঃ জালাল উদ্দিন চৌধুরী জানান,আমাদের গ্রামের বিবাদিগণ দাঙ্গা প্রকৃতির লোকজন পেশীশক্তির জোরে আমাকে বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন করা হয় এবং মামলা তুলে না নিলে আমাকে প্রানেমারার হুমকি প্রদান করাসহ আমার বোরো জমির হালিচারা বিনষ্ট করা হয়েছে এবং জমিতে আমার কাজের লোকজন হালচাষের সময় পাওয়ার পাম্প,ঠেলা গাড়ি পাওয়ার টিলার ও পাইপসহ প্রায় তিন লাখ টাকার উপরে জিনিসপত্র নিয়ে গেছে।

আমি দ্রুত বিবাদিগণকে গ্রেফতার করে কঠোর শাস্তি প্রদানের জন্য বর্তমান সরকার ও পুলিশ সুপারের নিকট দাবী জানাই।
এ ব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ(ওসি)মোঃ আব্দুর রাজ্জাক অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চিত করে জানান, এই গ্রামে বাদি তারা দুইটি পরিবার একদিকে আর পুরো গ্রাম একদিকে। কাজেই অভিযোগটি যাচাই বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 14 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 16 hours আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 20 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 20 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রী
অপরাধ 2 days আগে

দিনাজপুর মেডিকেলে কলেজ হাসপাতালে আধিপত্যকে কেন্দ্র করে ছাত্রদলের হামলা।
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে অধ্যক্ষের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ৮ভরি স্বর্ণালংকার ও প্রায় ৫
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক